Profile Photo

Md. Nur Alam (এইচ. এম নুর আলম)Offline

  • nuralam
  • সংসার-সুখ

    সংসার হলো সুখের ময়ূর দুটি মনের মিল
    পরষ্পরের আত্মত্যাগের ভালবাসার খিল।

    সংসার হলো অসীম প্রেমের তৃপ্তিবাসর ঘর
    ভালবাসা প্রতিদিনের সুখ যে জীবন ভর।

    দুটি হৃদয় একটি ছবি একটি আয়না হেথা
    সুখ-দুখেরই ভাগী হয়ে সমান বাজে ব্যাথা।

    দুটি শরীর একটি হয়ে সুখটা সদা খোঁজে
    দুঃখটা তাই সমান সদা বহন করে রোজে।

    কঠিন সময় প্রবল ঝড়েও না ভাঙ্গে তার মন
    ধৈর্য দিয়ে সাহস দিয়ে সংগ্রামে প্রতিক্ষণ।

    অভিযোগ- অনুযোগ নিত্য তাহার সাথী-
    লুকিয়ে থাকে ভালবাসা স্বপ্ন রাতের বাতি।

    অভিমানের মাঝে হেথা লুকিয়ে থাকে প্রেম
    উপহারে ভাঙ্গে সেথায় অভিমানের গেম।

    7
    2 Comments
Skip to toolbar