-
চকলেট চাচ্চু (জীবনের গল্প)
সময় তখন ২০১০ সাল। অদম্য ইচ্ছা ছিলো ডাক্তার হয়ে মানবসেবা করবো। তাই আলিম পরীক্ষা শেষ হওয়ার পর কোচিং করার জন্য রংপুরের পথ ধরলাম। নতুন মেস, নতুন অভিজ্ঞতা। নানা অভিজ্ঞতা আর কঠোর পরিশ্রমের মধ্যে দিনগুলো হারিয়ে যেতে লাগলো অবলীলায়। শুধু স্বপ্ন দেখতে লাগলাম ডাক্তার হবো। দু’দু’বার পরীক্ষায়ও দিলাম, উত্তীর্ণ হতে পারলামনা। বলেনা ভাগ্যে না থাকলে যা হয়। যা হোক মেডিকেলে না হোক কারমাইকেল কলেজে দুই দুই বার সুযোগ পেলাম। কিন্তু মেডিকেলে হেরে গিয়ে ইচ্ছা জাগলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বো। প্রথম দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া হয় নাই বিভিন্ন কারণে। ২০১১-১২ শিক্ষাবর্ষে সাফল্য অর্জন করলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে। শুরু হলো অকৃত্রিম নতুন জীবন সংগ্রাম।
মেঝো ভাই ছিলো ব্যাংকার। প্রথম ছয়মাস বাড়ী থেকে এবং পরে ভার্সিটির পাশে আরেক মেসে ম্যাচ না করলেও পানিযুক্ত ডাল আর ভাত দিয়ে চলতে লাগলো মেসজীবন। তবে বেশিদিন কষ্ট করতে হলোনা, ভাইয়া ট্রান্সফার হয়ে রংপুরে চলে আসলো। ভাইয়া-ভাবীর সাথেই থাকতে লাগলাম স্বাধীনভাবে।
মেঝো ভাইয়া যখন রংপুরে থাকতো তখন তিনি বাড়িতে ভাতিজীদের কাছে ‘রংপুরের চাচ্চু’ নামে পরিচিত ছিলো। ব্যাংকের চাকুরী মানেই কখন যে ট্রান্সফারের ডাক আসে বোঝাই মুশকিল। বেশিদিন আর সুখ টিকলোনা আমার। ভাইয়া ট্রান্সফার হয়ে চলে গেলেন নাটোরে। যা হোক আবার শুরু হলো তিক্ত অভিজ্ঞতার মেসজীবন। তবে দুই বছরে একেবারে সয়ে নিলাম সকল খাবার।
ভাইয়া রংপুর থেকে যাবার পর আমি বাড়িতে পরিচিত হয়ে উঠলাম ‘রংপুরের চাচ্চু, রংপুরের মামা’। বাড়িতে ভাতিজী, ভাগ্নীর কাছে এখন আমি রংপুরের…। শুনতে ভালোই লাগছিলো আমার পদবীটা। মনে মনে গর্ববোধও করছিলাম। মেসের জীবন থেকে প্রতি সপ্তাহেই বাড়িতে যেতাম মায়ের হাতের রান্না খেতে আর টাকা নিতে পড়াশোনার । বুঝতে পারলাম বাইরের জীবন কত কঠিন। কত কষ্ট করে ছেলে- মেয়েরা মাসের লেখাপড়ার টাকা যোগায় টিউশনি করিয়ে। এখানে, যার হাতে টিউশনি থাকে সে আরো টিউশনি পায়, অপরদিকে অন্যজনের জোটেনা। আর সেশনজটের যাতাকলে পড়ে যখন হিসেবের পাঁচ বছর পেড়িয়ে যায় তখন আরো দু:সহ যন্ত্রণায় পড়তে হয় একটা ছেলেকে। গরীব বাবা-মার উপর এত ধকল আর সহ্য হয়না মাসে মাসে চার-পাঁচ হাজার টিকে দিতে। আমিও যে দু:সহ যাতনা ভোগ করিনি তা নয়।
যেহেতু আমি শিক্ষার্থী। বাড়িতে যে টাকা দেয় সেটাই ভরসা। টাকা উপার্জনের অন্য কোনো যে পন্থা নেই তা আগেই বলেছি। আগের মতো বাড়ি যাওয়া কমিয়ে দিলাম টাকা খরচের ভয়ে যদিও যাতায়াতের মাধ্যম হিসেবে ট্রেন ব্যবহার করতাম। পকেটে বেশি টাকা থাকতোনা। তাই বাড়িতে গেলে ছোট ভাতিজী, ভাগ্নীদের জন্য বাড়ির অদূরেই বাজার থেকে কমদামী চকলেট কিনে নিতাম। আমি ছোট বেলায় নাবিস্কো চকলেট খেতে খুবই ভালবাসতাম। কিন্তু তাদের জন্য প্রথম প্রথম নাবিস্কো নিয়ে গেলেও কমদামী হওয়ায় অ্যালপেনলিব নামের চকলেট নেওয়া শুরু করলাম। তারাও খুশি হতো চকলেট পেয়ে। চকলেট কমদামী নিলেও এটাই ছিলো ছোটদের স্নেহের নির্দশন, ভালবাসার প্রতীক। বাড়িতে গেলেই এই চকলেট নিতাম ৫/১০ টা করে আর বিলাতাম সবার মাঝে।
যখনই রংপুর থেকে বাড়ি যেতাম সঙ্গে আর যাই হোক চকলেট থাকতো। ভাতিজী, ভাগ্নীরা বলতো চাচ্চু, মামা শুধু চকলেট নিয়ে আসে। আমি তাদের বলতাম, আমি চাকুরি করিনাতো, এখনও ছাত্র যে। যখনই বাড়ি যাই তখনই ঐ চকলেট। একসময় তারা ‘রংপুরের চাচ্চু’ বলতে ভুলে গেলো। ভাতিজীরা নতুন নাম দিলো ‘চকলেট চাচ্চু, আর ভাগ্নে-ভাগ্নীরা নাম দিলো ‘চকলেট মামা’। এটা মাশহুর হয়ে গেলো সারাবাড়ি। একটু আধটু লজ্জাও লাগতো। কী আর করার-সয়ে নিতে হবে।
সময় গড়িয়ে যেতে লাগলো। আমি তখন অনার্স ৪র্থ বর্ষ। এবার বাড়িতে চকলেট আনা বন্ধ করলাম। চকলেট চাইতো কিন্তু নিয়ে যেতামনা ঐ কারণে-ফের যদি চকলেট চাচ্চু বলে। ফলে আস্তে আস্তে এ পদবীও হারাতে বসলাম।
আমি এখনও রংপুরেই আছি সেশনজটের ভীড়ে কোর্ষ শেষ হবার অপেক্ষায়। সময় এখন ২০১৮। এখনও বাড়ি যাই। তবে চকলেট নিয়ে যাইনা। সেই ভাতিজী বড় হয়ে গেছে আর ভাগ্নে-ভাগ্নীরাও। তবে এখনও ‘চকলেট চাচ্চু’ বা ‘চকলেট মামা’ নামটি তাদের মনে গেঁথে আছে।
5 Comments
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মোহাম্মদ নোমান
@nomankhalovi
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
Nahar moyna
@moyna
প্রাপ্তি রোজারিও
@praptirozario
কোহিনুর বেগম
@kohinoorbegum
Jannatun Nur
@jannatun-nur
মোহাম্মদ জুবায়ের আহমদ
@jubayer0808


অভিনন্দন।