Profile Photo

Md. Nur Alam (এইচ. এম নুর আলম)Offline

  • nuralam
  • আতাফল
    এইচ. এম নুর আলম

    আতাফল, গোলগাল-
    সবুজিয়া রাঙা গায়
    সম বায়ে দোল খায়
    ছন্দে মাতাল-
    আতাফল, আতাফল।।

    আতাফল, খুশ-ফাল-
    পশ্চিমা দোলে বায়
    ডালেরায় ঝুল খায়
    সবুজ নাকাল-
    আতাফল, আতাফল।।

    আতাফল, স্বাদ জাল-
    অলি এসে গান গায়
    পাকে যবে তরুলায়
    অলি যে মাতাল-
    আতাফল, আতাফল।।

    আতাফল, মধু লাল-
    শ্বেতসার মধু তায়
    জিভে পানি এসে যায়
    স্বাদের ঝাকাল-
    আতাফল, আতাফল।।

    5
    2 Comments
Skip to toolbar