Profile Photo

Md. Nur Alam (এইচ. এম নুর আলম)Offline

  • nuralam
  • সংসার-জ্বালা

    দায়িত্ব তব সংসারে অনেক বড়
    হয়োনা ভবঘুরে, একদিনও জড়।

    সংসারে নানা জ্বালা নানা অভিশাপ-
    বিদগ্ধ মনে বাড়ে নানা পরিতাপ।
    সংসারে যবে থেকে ঢুকে সন্দেহ
    তছনছ শুরু হয় নানা মন্দেহ।

    স্বাধীন থেকে সেটা অতি পরাধীন
    আবদ্ধ জীবন আর পরের অধীন।
    নিজের চিন্তাগুলি থাকেনা নিজের
    ঘুরপাক খায় এসে নানা অপরের।

    অভিশাপ, ঝগড়া নিত্য বিরহ-
    অভিমান,অভিযোগ চলে প্রত্যেহ।
    সন্দেহ- মন্দেহ, থাকে নানাবিধ
    যেন চোর এনেছি কেঁটে ঐ সিঁধ।

    মনে হয় একদা সব ভুলে ছাড়ি –
    সংসারে দু’জনার হলে বাড়াবাড়ি।
    ডিভোর্স-তালাক চলে মনের কারায়
    সংসার নানাবিধ ঝামেলা পোহায়।

    মিল যদি নাহি হয় দু’জনার মতে
    নতুন অশান্তি বাড়ে দিবস-রাতে।
    মনে হয় যদি আমি একা থাকতাম
    স্বাধীন জীবন যাপন বেশ করিতাম।

    কেহ যদি কাহাকেও নাহি দেয় ছাড়
    টিকেনা ভেঙ্গে যায় ঐ সংসার।
    সংসার সুখী হয় দু’জনারি গুণে-
    তছনছ হয় কভু তাদেরি কারণে।

    অভিমানে দুইজনে কয়না কথা-
    দু’জনার হৃদয়েই বাড়ে ব্যাকুলতা
    ছাড়ে তারা অভিমানে খাওয়া-দাওয়া
    দু’জনে দু’মুখে ছাড়ে ঘুম-নাওয়া।

    জ্বালা ক্রোধ যবে বাড়ে যত নানা ভেদ-
    তখনি সংসারে বাড়ে যত ছেদ।
    হাত তোলাতুলি যবে সংসার মাঝে
    জীবন হয়ে আসে আঁধারের সাঁঝে।

    স্বামী দোষে স্ত্রী, স্ত্রীও স্বামী-
    কার কত দোষ সেটা জানে ঐ যামী।
    কুজন সুযোগ বুঝে দ্ব›দ্ব বাড়ায়
    দু’জনার সংসার তছনছ হয়।

    সন্তান নাহি থাকে আরো সংসারে
    রহম হলেও তবু বড় জ্বালা বাড়ে।
    সংসার সুখ বটে আছে নানা জ্বালা
    গলে ফুলমালা কীবা পড়ে যত বালা।।
    {০৫/০৭/২০২০}

    7
    7 Comments
Skip to toolbar