Profile Photo

Md. Nur Alam (এইচ. এম নুর আলম)Offline

  • nuralam
  • মফস্বলের দামিনী

    হঠাৎ আসে হঠাৎ দাঁড়ায়
    হঠাৎ আলোর ঝলকানি,
    একটু দেখা দিয়েই পালায়
    মফস্বল এর দামিনী।

    একটুখানি বিষ্টি-ঝড়ে
    বিদ্যুৎটা যায় চলে,
    যায়না বলা আবার কখন
    ফিরে আসে না বলে।

    ঘন্টার পর ঘন্টা ধরে
    গ্রীষ্মকালে লোডশেডিং,
    শরীর থেকে ঘর্ম ঝরে
    মেলেনা তবুও তার মিটিং।

    নভের বিজলির চমকেই
    হঠাৎ ঈলার সৌদামনি,
    ফেরেনা সাথে যায় চলে
    ডুবলেও এ দিনমণি।

    আসে হঠাৎ থাকে কদাচ
    আমাদেরই মফস্বলে,
    বৃষ্টি-বাদলে নেই তুলনা
    বরষ- গ্রীষ্মকালে।

    তীব্র গরমে যখন মানুষ
    ফ্যানটা ছেড়ে দেয়,
    তখনি এসে নো সিগনালে
    বিদ্যুৎটা চলে যায়।

    ঘনঘন যায় সে চলে
    আসে হঠাৎ ঝলকেই,
    শীতের দিনে থাকে বেশি
    যখন ইচ্ছা চমকেই।

    গাঁয়ের সৌদামনি সে তো
    খানিক অতিথি,
    একটু এসে ফের চলে যায়
    নেই যার ইতি।।
    {২৬/০৬/২০}

    8
    1 Comment
Skip to toolbar