Profile Photo

Md. Nur Alam (এইচ. এম নুর আলম)Offline

  • nuralam
  • ফেলনা

    হলে বাসি পুষ্পটারে দেয় সবে ফেলে তাকে –
    গেলে শুকিয়ে লতা সে অবহেলে পড়ে থাকে।

    গোলাপের ভালবাসা প্রেমের বুকে ছড়ায় সুবাস
    সকলের প্রিয় এটা যদিও থাকে কাঁটার নিবাস।
    কিন্তু যদি ও-ফুল যায় শুকিয়ে না থাকে সুঘ্রাণ-
    ফেলনা হয়ে পড়ে মাঠে; পাদুকাতলে নিষ্প্রাণ।

    ততদিন দাম থাকে মূল্যবান সদা নাম তার ঘড়ি
    যতদিন চলে অবিরাম দেয় ঠিক সময় নেই জুড়ি।
    ওতদিন থাকে ওটা হাতে-ওয়ালে করে সদা যতন
    গিফট হিসেবে,সময়ের দামে ওটা সকলেরি রতন।

    যে সবার প্রিয় ও ক্ষমতাবান সে-ও গেলে মরে-
    দাম থাকেনা এতটুকুও নিথর দেহ রয় যে পড়ে।
    গর্ব যশ নাম ততক্ষণ যতক্ষণ আছে এ ধরে প্রাণ
    সবকিছু উবে যায় হয় মূল্যহীন হলে দেহ নিষ্প্রাণ।

    অর্জিতে হয় কোনোকিছু ঘাম ঝরিয়া নানা কষ্ট –
    দাম থাকেনা একটুকুও তার হয় যদি সেটি নষ্ট।
    মাটিতে গড়াগড়ি শেষে পড়ে অনাদরে ভাগাড়ে
    আজ যা ছিলো কাল অদামী সময় গেলে পড়ে।

    জীবনটা নয় ফেলনা-খেলনা, আছে তার বহু দাম
    যদি চলে এটি সঠিক নিয়মের রশিতে পূণ্য জাম।
    যেটি এখন দামী সেটি ফেলনা- খেলনা একটি সময়
    ছুঁড়ে ফেলে দিতে হয় যখন জীবন হয় পংকিলময়।

    এমনও মানুষ আছে যাদের কাছে জীবন খেলনা লাগে
    তাই তারা ডুবিয়ে দেয় পাপের মোহে মন-দেহ ভোগে
    তাই ছোটে অসংগতিতে, বাঁকা পথে ভুলে নিজ সৃষ্টি –
    ভুলে যতো সুন্দর তুলে অসুন্দর ভুলে সভ্য শত কৃষ্টি।

    যত সুন্দর শত কল্যাণ যবে ছুঁড়ে পড়ে পঁচা পুকুরে-
    জীবনটা হয় ফেলনা তখন ভাসে দুঃখের সাগরে।-
    {১৯/০৭/২০}

    7
    5 Comments
Skip to toolbar