-
স্মৃতির পাতায়
সখী তুমি বিদায় নিয়ে গেছো চলে এমন ঘরে
ডাকলে হাজার তবুও তুমি বারেক সাড়া দিবে না রে!
তোমার হাজার স্মৃতির পাতা
আমার মনে রইবে গাঁথা
রইবে গাঁথা হৃদয় মাঝে ভালবাসি আমি যারে
আমার গহন অন্তঃপুরে স্মৃতির পাতা স্মরে তারে।হাজার রকম কথা দিয়ে মন করেছ আমার চুরি
গল্প—ছলন ভঙিমাতে নেই কো তোমার কোনো জুড়ি।
তোমার কথার ছলনাতে
মন হারাত দিনে—রাতে
স্বপ্ন হেসে কল্পনাতে জাগতো আশার আলোকপুরী
সেই আশাতে ভরতো হৃদয় চম্পা তারা পারুল পরী।সকাল হলে সূয্যি মামা উঠার পরেই তোমার পাশে
এক ধেয়ানে দেখতো চেয়ে এই দুটি চোখ সেনেহ বশে।
ছোট বোনের সেনেহ মায়ায়
ছিলে তুমি মনের মাশায়
একটুকু তাই আড়াল হলে কাঁদত হৃদয় দেখার বাসে
কি হারালাম দেখিনা রে ক’দিন থেকে তোমায় পাশে।তোমার চোখের করুণ চাওয়া মিষ্টি মুখের ঠোঁটের হাসি
ক্রোধের আগুন হতো পানি তোমার প্রেমে যেতাম ফাঁসি।
মনের বাগে খুনের ফাগুন
নিভে যেত তাহার আগুন
দরদ মাখা ডাকটি তোমার বুলাত হৃদয় আমায় আসি
ভালবাসার সাগরজলে হারিয়ে যেতাম তাইতো ভাসি।অনুচরের মতন তুমি করতে আমায় অনুসরন
যেনো আমি পরের গলে করবো চুপে মাল্যবরণ।
তোমার কাছে যখন আমি
বসছি গিয়ে বলতে তুমি
আজ দেখেছি সবই আমি প্রিয় তোমার চলনবলন
দুষ্টা তুমি—বলেছি আমি ভালবাসার মায়ার ছলন।যে দিন আমি ছেড়েছিলাম তোমার মায়ার বাসর ঘর
কিছুদিনের জন্য আমি হয়েছিলাম তোমার পর।
তবু তোমায় পারিনি গো
একটু কালও ভুলতে ওগো!
কেমন করে এখন ওগো ভুলতে পারি স্মৃতির সে ঘর
যাবে যদি চলে তুমি কেন তবে বাঁধলে এ ঘর!এ হৃদয় আমার আজো ব্যাথায় গুমরে আছড়ে মরে
কেন যেন ভাল তোমায় বেসেছিলাম সবার পরে।
আশিন আসে শরৎ আসে
ফাগুন শ্বাসে চৈত্র হাসে
শিউলি বেলি পলাশ বকুল হাসনাহেনার গন্ধ স্মরে
কিন্তু তোমার নাই যে দেখা তাই এ হৃদয় গুমরে মরে।ভেবেছিলাম ঘর বাঁধিব তোমায় নিয়ে মহাসুখে
থাকবে তুমি আমার পাশে চিরদিনি আমার বুকে।
কিন্তু তুমি কোথায় প্রিয়া
আমার ছেড়ে লুকাইয়া
গেলে তুমি হারাইয়া আমায় ভুলে অচিনলোকে
আজ শুধু তাই স্মৃতির দুয়ার কেঁদে ফিরে তোমার শোকে।অন্ধ—হৃদয় বৃথাই স্মরে বেঁধেছিলাম একটি পাখি
খাঁচা ভেঙে পালিয়ে গেছে ফাঁকি দিয়ে হাজার আঁখি।
স্বাধীন যে তার উড়ে যাওয়া
স্বাধীনতার গানটি গাওয়া
খাঁচার ভেতর অচিন পাখি যদ্দিন ভাই আটকে রাখি
সুযোগ পেলেই যাবে উড়ে কন্ঠ ছিঁড়ে যতই ডাকি।খাঁচার ভেতর অচিন পাখি বন্দি রাখা যায়না তারে
যতই করিস সোহাগ তবু খাঁচার ভিতর থাকবে না রে!
বেঁধেছিলাম মায়ার জালে
পড়বে মনে এমন কালে
কাঁদবে হৃদয় দুখের খুনে প্রেম—বিরোহ ব্যাথার কারে
রইবে শুধু স্মৃতির পাহাড় ইতিহাসের স্মৃতির পাড়ে।
(আমার প্রিয় ছাত্রী—নুরানী ইসলাম রুমি’র স্মরণে লেখা…মৃত্যু— ৪ নভেম্বর ২০১১।)5 Comments
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মোহাম্মদ নোমান
@nomankhalovi
Jannatun Nur
@jannatun-nur
কোহিনুর বেগম
@kohinoorbegum
প্রাপ্তি রোজারিও
@praptirozario
Nahar moyna
@moyna
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
মো. রউফুল আলম
@rouful




বাহ দারুণ!