-
Md. Nur Alam (এইচ. এম নুর আলম)
• 4 years, 2 months agoMd. Nur Alam (এইচ. এম নুর আলম)• 4 years, 2 months agoকলম
সৃষ্টির আদিতে জন্ম তোমার
যেন হস্ত তুমি স্রষ্টার
তুমি আজব লিখনী যন্ত্র,
লিখে চলছো নিরবধি
লিখছো তুমি আজোবধি
লিখছো মন্ত্র মুগ্ধ-অমুগ্ধ।লিখে চলো উথ্থান-পতন
আদি থেকে অন্ত যখন
অনেক হিসেব-নিকাশ,
মানবেরে মানব ঠকায়ে আজি
উর্দ্ধে উড়ায়েছে আতশবাজি
করিয়া তোমার বিকাশ।তোমারে ধরিয়া করিছে উন্নত শির
যে শির ছিলো অবনত ওথা ধীর
অথচ কৌশল- কলে,
আজ সে বিরাট ব্যবসা-ধনিক
যশ খ্যাতিতে উচ্চ- বণিক
অর্থবিত্ত বৈভব বলে।তব লিখনী বলে করিছে তারা
জাহিরিয়া নিজে পরকে সর্বহারা
নিকুচিছে পরম মানবতা,
আবার ন’মাস যুঝিয়া আমরা
ভাঙিয়া অসম নিপীড়ন কারা
অর্জেছি পূর্ণ স্বাধীনতা।উথ্থান-পতন, জীবন-মরণ
লিখিয়া রেখেছো করি সযতন
তব লিখনী গ্রন্থ পাতায়,
কার কবে হয়েছে পতন
কবে কার ছিলো উন্নতি সাধন?
ইতিহাসের সোনার খাতায়।গ্রথিঁছো তুমি অমূল্য বাণী
লিখিছো নির্মম করুণ কাহিনী
আছে সেটি ইতিহাসে,
সে বাণী বেশ অমীয় বটে
দাগ কেটে যায় হৃদয় পটে
ফুঁপারিয়া উঠে বাতাশে।তব জনম পৃথিবী না জানুক
সৃষ্টি তোমার কেউ না মানুক
কিন্তু হাতের লেখা,
চির স্মরণীয় রইবে সদা
ডায়েরি হয়ে কইবে কথা
ধন্য তব জন্ম রেখা।যত পবিত্র গ্রন্থ আছে
তব হস্তে লিখিত পাছে
তাওরাত – যাবুর, বাইবেল ও কুরআন,
যত প্রেম ভালবাসা
লাইলী-মজনুর প্রেমে খাসা
মানবের আঁখিমণি গ্রন্থ সুমহান।লিখেছো কাহিনী পলাশী প্রান্তর
দেখেছো শোণিত ক্লাইভের খঞ্জর
মীর জাফরের বিশ্বাস ঘাতকতাও,
দেখেছো প্রান্তরে কার কী অবদান
দেশ প্রেমিকদের আত্ম বলিদান
দেখেছো নবাবের দৃঢ় চেতাও।দেখিছো যুদ্ধ- বিদ্রোহ
লিখিছো শৈর্য – বিগ্রহ
লিখিছো ইতিহাস স্বাধীনতার,
দেখিছো আন্দোলন হেরিছো বিপ্লব
সিপাহী, তেভাগা, একাত্তর আরও সব
মানবতা আর অধীনতার।লিখিছো ফেরআউনের অধ:পতন
দেখিছো নমরুদের অগ্নি – জ্বালন
বর্ণিছো আবাবীল- হস্তিবাহিনী,
যত মানবের অতি আচার
নবীরে হত্যা মানবতার
আদ, লুত, ছামুদের কাহিনী।কভু তুমি ওহে স্বাধীনতা ও মুক্তি
পরাজয় কভু পূর্ণ বিজয় ও শক্তি
দৃঢ় চেতা ভাষণ তুমি কভু নেতার,
জালিমের তুমি জুলুমের হাতিয়ার
মজলুমেরও বাঁচিয়া ওঠা প্রেরণার
অনুপ্রেরণার বাণী যৌবন ও যোদ্ধার।যত সৃষ্টি যত গ্রন্থ
পাপ-পূণ্য যত মন্ত্র
সংরক্ষিত সব তাহা তব মাধ্যম,
আদি- ইতি যত কথা
যত স্মৃতি যত ব্যথা
যত আছে যেথা- এথা উত্তম ও অধম।।
{০৬.০২.২০২০ ইং}