Profile Photo

নুরুন্নবী খোকনOffline

  • Nurunnabi-Khokon
  • Profile picture of নুরুন্নবী খোকন

    নুরুন্নবী খোকন

    • 4 years, 3 months ago

    আমাদের দেখা হবে বলে

    আমাদের দেখা হবে বলে
    সুষম সমুদ্রের মতো ব্যাকুলতায়
    সে এক ভিষন পরিপাটি বিকেল

    আমাদের দেখা হবে বলে
    কি দারুন আগুন
    কদমের ডালে উপচে পড়া ওম
    কি দারুন আষাঢ়ে সাঁঝে
    বাজে রিমঝিম প্রণয় সরদ

    আমাদের দেখা হবে বলে
    অমনোযোগী গণিতের ক্লাসে
    আঁকিবুকি কল্পনায় কবিতার লাইন
    স্ম্তি বিস্ম্তির কল্পভ্রমে
    সময়ের সে এক পরম ধীর গতি

    আমাদের দেখা হবে বলে
    শহরের ওপারে বিস্তির্ন কচি ধানক্ষেত
    উত্তেজিত সোঁদা গন্ধ মাটির
    ঈষৎউষ্ণ শরীরে সবুজাভ বিল ঝিলে
    অমোঘ অপেক্ষার খেলা করে বালিহাঁস

    আমাদের দেখা হবে বলে
    জটবাধা বিবর্ন চুলের ভিতর থেকে
    প্রতিক্ষার প্রয়াস খোঁজে
    পোড়া নগরীর মতো কাব্যধুসর চোখ
    যেভাবে পড়ে পড়ে ক্ষয়ে যায়
    সহস্রাব্দের প্রাচীন শিলালিপি!

    3
    2 Comments
Skip to toolbar