-
“সার্বজনীন দুর্গাপূজোয় বাংলাদেশ”
আজ বিজয়া দশমী।মনটা খারাপ। প্রিয় বান্ধুবী পিউ বাসায় নাই কারন ও পুজোতে গ্রামে গেছে। চলে আসবে কালকে তখন ওর কাছে ওদের এইদিনের গল্প শুনব। কি কি করলো আজকে? আমি নুশরাত। পিউ আমার ছোট বেলার বান্ধুবী। একসাথে এই বাসায় পাশাপাশি থাকি আমরা। ইসস,আগের বার ওরা পুজোতে এখানেই ছিল। ওর আম্মুর হাতের বানানো লুচি,সবজি আর খাসির মাংস এখনও মুখে লেগে আছে সাথে তো নাড়ু,মিষ্টি আছেই। এইবার ওদের হলিতে হুট করে এসে মুখে আবির লাগায় দিল। আমিও ওর সাথে রঙ মেখে ভূত। আমিও ঈদ করতে দাদু বাসা গেলে বেচারী একা হয়ে পড়ে আর অপেক্ষাতে থাকে কবে আমি আসব। আমি বাসায় আসলেই গল্প শুনতে ব্যাস্ত হয়ে পড়ে। আমিও খুশি মনে সব বলি কি কি করলাম ঈদ এ। আর হ্যা,আমরা এক সাথেই পড়ি যদিও আমাদের কলেজ আলাদা তাতে কি একসাথে তো থাকি,প্রাইভেট পড়ি। পিউকেও আমি ইফতার খেতে ডাকি যখন আমার অন্য বন্ধুরা ইফতার খেতে আসে। খুব মজা করে খাই আমরা। ও, ভুলেই তো গেছিলাম বলতে, প্রতিবার ওদের কালী পুজোতে আমাদের বাসায় সিড়ি, ছাদ পিউ আলো মানে ডিয়ারে তেল আর সলতে দিয়ে আগুন দিয়ে সাজায়। যখন আমাদের বাসায় এভাবে সাজায় ও দেখতে কি অপুরুপ লাগে কি যে বলব? আমিও ওকে সাহায্য করি সাজাতে। বাসার সবাই আর পিচ্চিরা খুব মজা করে,ছবি তুলে ওইদিন। আমরা আগের বছর মেলাতে একরকম পোশাক কিনেছিল কালারও এক ছিল। তারপর একদিন একইরকম পোশাক পড়ে যখন রাস্তায় বেরুই আমরা অনেকেই আমাদের যমজ বলে ভুল করে।কত মজার ঘটনা আছে আমাদের। প্রথম যখন আমাদের পাড়ায় ও এল কেউ কাউকে ঠিকমমত চিনতামও না। আর এখন একসাথেই ১০ বছর কাটায় দিলাম কোন রকম ঝগড়া ছাড়াই। আমাদের মায়েরাও অনেক ভাল। সারাক্ষণ একসাথে মিলেমিশে থাকছে আর এতেই আমাদের বন্ধন আরো গাঢ় হচ্ছে। আর বলতে ইচ্ছে করছে না আগে আসুক পিউ গল্প শুনব আর নাড়ু খাব। আর হ্যা, আমাদের পছন্দের খাবার কিন্তু এক ফুসকা। সুযোগ পেলেই খেতে চলে যাই।
6 Comments
Friends
মোহাম্মদ আফজাল হোসেন মাসুম
@afjalhossain
মীর অনাবিল
@miranabil
মাহ্দী সাকিব
@mahdi-sakib
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
কাজী জহির আহমেদ
@kazizahirahmed
ইফতিশা খানম
@eftishakhanam
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Shohag arnob
@shohagarnobgmail-com



সুন্দর লেখা। অভিনন্দন।