Profile Photo

Nushrat MohimaOffline

  • Nushrat-Jahan-Mohima
  • Profile picture of Nushrat Mohima

    Nushrat Mohima

    5 years ago

    অভিন্ন হওয়ার গল্প

    রাহিন একলা বসে ভাবছে ইসস, যদি আনামিকার সাথে দেখা হত আমরা কত মজা করতাম এই ঈদ এ। রাহিন ও আমামিকা ভালো বন্ধু এক ক্লাস এ পড়ে। তাদের বাড়িও পাশাপাশি। তবুও যেন এই দিন তারা অনেক দূরে চলে যায় তার কারন কি তাদের ধর্ম আলাদা??? হঠাত মা ডাকলো, রাহিন এসো খাবে। রাহিন গিয়ে পোলাও মাংস খেয়ে আবার ও বসলো আগের জায়গাতে। এই দিনে তার বান্ধুবি নেই তার মন খারাপ হয়ে গেল। ওইদিকে আনামিকাও ভাবছে রাহিনের কথা। ইসস! রাহিন যদি আসতো কত খেলতাম আমরা। আজকে কেন যে মা ওদের বাসায় যেতে দেয় না। বলে আজ বাদে বাকি দিন যেও। পরের দিন তাদের দেখা হল। কি খুশি ২জন। যেন হারানো ধন খুজে পেল। রাহিন বলল,আমাদের কিছু একটা করতে হবে যাতে আমরা আমাদের বিশেষ অনুষ্ঠানে আমরা দেখা করতে পারি। কিন্তু কিছুই আসলো না রাহিনের মাথায়। কিছুদিন পর রাহিনের বড় বোন রিমঝিম এলো পুজার ছুটিতে। সে ঢাকাতে পড়ে। তার বান্ধুবি রা মিলে সব অনুষ্ঠানে সে যায়। তাই এসেই সে আনামিকা দের বাসায় গেলো। কাকিমাকে বলল, আসব কিন্তু পুজা দেখতে। কাকিমা হ্যা/না কিছু না বলেই তাকে নাস্তা দিল। রিমঝিম বাসায় চলে আসল। পূজার দিন সকালেই আনামিকা রা মন্দিরে চলে গেল যাতে রিমঝিম বাসায় আসতে না পারে। কিন্তু আনামিকার মা অসুস্থ থাকায় যেতে পারলো না। তিনি একা বাসায় থেকে গেলো। রিমঝিম তাকে যেতে না দেয়ার ব্যাপার টা বুঝতে পেরে আর গেলো না ওদের বাসায়। রাত্রিবেলা হঠাত, কাকিমার গলার আওয়াজ পাওয়া গেল। রিমঝিম জেগেই ছিল। সে গিয়ে দেখে কাকিমা বুক চেপে ব্যাথায় কোকরাচ্ছে।রিমঝিম তাকে নিয়ে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার বলল, আর একটু দেরী করলে তাকে বাচানো যেত না। সকালে সবাই আসলো আনামিকাদের বাসার। তারা রিমঝিমকে ধন্যবাদ দিল আর বললো, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি শুধু ধর্ম দিয়ে মানুষকে ভাগ করা যার না। আসল মানুষ থাকে ভিতরে। এখন থেকে আমরা ২পরিবার এক সাম্প্রদায়িক বন্ধনে আবদ্ধ হলাম। এরপর আমদের সব অনুষ্ঠানে তোমরা আসবে আমাদের বাসায়। এইদিকে রাহিনের বাবা-মা ও এসে গেছে। তারাও তাদের ভুল বুঝল। রিমঝিমকে বলল,মা রে আমরা এতদিন অন্ধ ছিলাম। তুই আমাদের চোখ খুলে দিলি। কাকিমা সুস্থ হয়ে বাসায় গিয়ে ওদের জন্য নারিকেলের নাড়ু পাঠায় দিলেন। পুজা দেখতে নিয়ে গেলেন। পরের বছর রাহিনের মা ঈদ এ আনামিকাকে তাদের বাসায় আসতে দিলেন। তাকে সেমাই রুটি খেতে দিলেন। এরপর সব বিভেদ দূর হলো।

    14
    9 Comments
Skip to toolbar