Profile Photo

লুকায়িত আমিOffline

  • NusratLisa
  • Profile picture of লুকায়িত আমি

    লুকায়িত আমি

    • 5 years, 3 months ago

    অবহেলিত জ্ঞান

    আমি জানি, হ্যাঁ –
    আমি জানি যে,
    আমার জ্ঞান খুবই অল্প,সীমিত।
    অজানা অনেক জ্ঞানের সন্ধান
    এখনও তো আমি পাই নি।
    আমার জ্ঞানের পরিসর খুব সীমিত
    হয়তো মোড়া ভরা ধানের শুধু একটি ধান
    অথবা বিশাল জ্ঞান-সমুদ্রের,
    এক ফোঁটা পানি পরিমাণ জ্ঞান
    উল্লেখযোগ্য তো নয় কিছু।

    আমি চিনি না সে কিশোরকে
    যে পথের ধারে পরে আছে অনাহারে।
    আমি চিনি না সেই চাচাকে
    যে এখনও করে পারে নি যোগার
    পরিবারের মুখের খাবার।
    আমি শুনি নি সেই আর্তনাদ
    যা ক্ষুধার জ্বালায় সৃষ্ট,
    যা শক্তির অভাবেও হয় তীব্র।
    উঁকি মেরে দেখিনি কখনও
    সেই জীর্ণ ঘরের ভেতর,
    যেখানে আছে দরিদ্রতার ছায়া।
    আমি চাই নি কখনও
    পথশিশুর সাথে ঈদ ভাগ করতে।

    আমি দেখি নি
    না,আমি দেখতে চাই নি,
    সমাজের সেই অবহেলিত শ্রেণিকে,
    যারা চেষ্টা করছে শুধু বাঁচবার।
    যারা উন্নত দেশে আছে
    এখনও দরিদ্রতার নিচে।
    হ্যাঁ, আমি তাদের কখনও দেখতে চাই নি,
    শুধু চেয়েছি চোখের উপর পর্দা ফেলে
    মিথ্যা খুশির হাসি হেসে
    নিজেকে শান্তনা দিতে,
    আমি একাই ভালো আছি।

    তবে অনুভব করছি
    কোথাও আছে ফাঁকা,
    কিন্তু দিতে পারছি না তা ঢাকা।
    এই শূন্যস্থান পূরণ করতে,
    ফেলতে হবে চোখের পর্দা
    সমাজের সেই অবহেলিত সত্যকে
    করতে হবে উন্মুক্ত।
    তাহলে হয়তো গভীর থেকে আসবে,
    সেই প্রশান্তি সৃষ্টকারী,
    চোখে অশ্রু আনা
    মুখের হাসিতে সমুজ্জ্বল
    এক উজ্জ্বল আনন্দের অনুভূতি।

    3
    1 Comment
কথায বলে,”যার যে টার অভাব ,সে সেটার কদর বোঝে।কিন্তু যার মনুষ্যত্বের অভাব ,সে তো তার কদর বোঝে না।”

নুসরাত জাহান লিসা

Skip to toolbar