-
ইচ্ছে নদী।
০৮-০৫-২০২১
——————————-
তোমার ইচ্ছে নদীতে
দিয়েছি ডুব
হৃদয়ে ঢেউ তুলে
হয়েছি চুপ।
তোমার ইচ্ছে নদীতে
কেটেছি সাতার
প্রানেতে প্রান রেখে
জাগিয়েছি ভালোবাসার জোয়ার।
তোমার ইচ্ছে নদীতে
ভাসায়ে স্বপ্ন তরী
সাম্পান মাঝি হয়ে
গেয়েছি প্রেমের রাগিণী।
তোমার ইচ্ছে নদীতে
দিয়েছি ডুব
আবেগের স্রোতে মেখে
ভালোলাগার টলটলায়মান জল।
তোমার ইচ্ছে নদীতে
গেঁথেছি প্রনয়ের নোঙর
দিয়েছি আপনাকে বিলিয়ে
তোমাতে আমাতে প্রেমমূখর।
অমি রেজা।3 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
Tamim Iqbal
@tamim-iqbal
আশ্রাফুজ জামান তানবীন
@ashrafujjaman001



ইচ্ছেনদী; চমৎকার। সুন্দর কবিতার জন্য অভিনন্দন।