Profile Photo

অনুভূতির ডাইরিOffline

  • onuvutir.dairi
  • তোমাকে ছাড়া
    ✍️ ইসমাঈল মজুমদার

    তোমাকে ছাড়া নিশ্চয়ই বাঁচিয়া থাকিব,
    কিন্তু কিরূপ থাকিব, তাহা কি জানো?
    শীতের মরুতে একাকী দাঁড়াইয়া থাকা
    পাতাহীন, নিঃসঙ্গ বৃক্ষের ন্যায়।
    লোকের দৃষ্টিতে হয়তো দৃঢ় থাকিব,
    কিন্তু হৃদয়ের মর্মে ফুটিবে না ফুল,
    ধরিবে না কোনো সোনালি ফল।

    তোমাকে ছাড়া কথা বলিব, হাসিবও কভু,
    কিন্তু সেই হাসির আড়ালে
    লুকাইয়া থাকিবে এক অব্যক্ত…Read More

    4
    3 Comments
    • বাহ! ভাষা নিয়ে আপনার নিরীক্ষাধর্মী লেখা গুলো খুব ভালো লাগে।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 12 February 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • **মহাকাব্যের মহা কবি গণ**
    ✍️ *ইসমাঈল মজুমদার*

    মহাকাব্যের মহা কবি গণ,
    তোমাদের মাঝে আমি বড় বেমানান।
    তোমরা গড়ো শব্দের রাজ্য,
    আমার কলমে কেবলই বিভ্রান্তি বাজ্য।

    তোমরা লেখো অমর বাণী,
    যা যুগে যুগে বয়ে চলে গানে ও গুণগানে।
    আমি যা লিখি, তা মলিন হয়,
    হারিয়ে যায় কালের অতল প্রবাহে।

    তোমাদের ছন্দে সুরের খেলা,
    প্রতিটি বাক্যে…Read More

  • তুমি গোলাপ
    ✍️ ইসমাঈল মজুমদার

    তোমাকে আজ একগুচ্ছ গোলাপ দিব কি?
    তুমি তো নিজেই এক মহার্ঘ রত্ন।
    তোমার নয়নে নিমগ্ন হইলে,
    ফিরিয়া আসা যে দুরূহ হইয়া পড়ে।

    তুমি যদি হও রঙিন সন্ধ্যা,
    আমি হইব প্রশান্ত বায়ু।
    তোমার কেশে বেঁধে দিব,
    গোলাপের সুমিষ্ট মালা।

    তুমি যদি হও বর্ষার বৃষ্টি,
    আমি হইব কাতর মাটি।
    তোমার স্পর্শে সিক্ত হইয়া,
    হারাইব হৃদয়ের…Read More

    4
    2 Comments
  • “পরিচিত পথ, অপরিচিত মানুষ’

    রাসেল বসে আছে শহরের এক কোণায়, ফুটপাথের ধারে। সামনের দোকান থেকে ভেসে আসছে ধোঁয়া ওঠা চায়ের গন্ধ। চায়ের কাপে চুমুক দিতে দিতে অনেকেই ব্যস্ত আড্ডায় মগ্ন। কয়েকজন কর্মচারী ব্যস্ত হাতে চা তৈরি করছে, কেউ টাকা গুনছে, কেউবা গ্রাহকদের সাথে মিষ্টি করে কথা বলছে।

    কাব্যাংশ
    এক কাপ চা
    ✍️ইসমাঈল মজুমদার

  • খুব শীগ্রই আসছে নতুন কাব্য।

    এক কাপ চা

  • ফিরো বৃদ্ধ বেলায়
    ✍️ ইসমাঈল মজুমদার

    যৌবনের জন্য আর নাই বা চাইলাম,
    বৃদ্ধ হলে ফিরো।
    হাঁটুর ব্যথা, বলিতে কথা,
    সঙ্গী আমায় করো।

    যখন চোখের দৃষ্টি হারাবে,
    দেখবে নাকো পথ।
    চুলে পড়বে রুপালি ছায়া,
    হাত কাঁপবে, স্মৃতি মায়া,
    তখনো আমার সঙ্গ নিও?

    তোমার লাঠির টুকটুক শব্দে,
    আমার নামটি বাজবে কি?
    সন্ধ্যা বেলায় বারান্দায় বসে,
    আমার গল্প সাজবে কি?…Read More

  • **আমাদের আবার দেখা হোক**
    ✍️ **ইসমাঈল মজুমদার**

    আমাদের আবার দেখা হোক,
    কথা না হোক,
    না হোক ভাবের আদান-প্রদান,
    তবুও দেখা হোক।

    সেই চেনা মোড়, সেই পুরনো গলি,
    যেখানে স্মৃতিরা আজো করে খেলা,
    সেখানে হতো একপলক চোখাচোখি,
    তারপর দুজনের সেই দৃষ্টি লুকানো চুরি।

    না হয় থাকুক নীরবতা,
    থাকুক কিছু অপূর্ণতা,
    ভাঙা কথার টুকরোগুলো,…Read More

    5
    1 Comment
    • আর কিছু না হোক,
      শুধু একবার দেখা হোক।……………………… প্রত্যাশা পুরন হোক।

  • দৃষ্টি বদলালে বদলাবে দেশ
    ✍️ ইসমাঈল মজুমদার

    দৃষ্টি বদলালে বদলাবে দেশ,
    বদলাবে সমাজ, হবে আরও বেশ।

    ন্যায়-অন্যায় বুঝতে শিখো,
    সত্যের পথে চলতে দীক্ষো।

    শান্তি আসবে এ সমাজে,
    মানুষ হাসবে আনন্দের রাজ্যে।

    লোভ-লালসা ত্যাগ যে চাই,
    মানুষকে আগে মানুষ ভাবাই।

    অন্যের দুঃখে কেঁদে দেখো,
    ভালোবাসা দিয়ে হৃদয় রেখো।

    তবেই গড়বে উন্নত দেশ,
    সুন্দর হবে…Read More

    4
    2 Comments
  • যখন ইনকামে আনন্দ আর খরচে বেদনা অনুভব করতে শিখেছি,
    তখন বুঝতে পেরেছি আমি বড় হয়েছে।
    বয়স আর কতোই বা হবে ২০ কি ২৫।

    ✍️ইসমাঈল মজুমদার
    তারিখঃ০৫/০৬/২০২৫ ইং
    নোট অনুভূতির ডাইরি

    4
    1 Comment
    • বড় হওয়া একই সাথে আনন্দ আর বেদনার। মানুষ বড় হয় কর্মে, অভিজ্ঞতায়– বয়সে নয়। বড় হওয়ার জন্য অভিনন্দন।

  • ভালোবাসি বলেই তুমি অনন্য,
    নাহলে কী পার্থক্য তুমি আর অন্য!

    ✍️ইসমাঈল মজুমদার

    5
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 06 February 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • সফলতার গল্পগুলো শোনার অধিকার কেবল সেই মানুষটাই রাখে।

    যে সফলতার গল্প শোনার আগে ধৈর্য ধারণ করে আপনার ব্যার্থতার গল্পগুলো শোনার সময় রাখে।

    3
    1 Comment
  • অতীতগুলোর সাথে প্রিয় লাগাবো নাকি অপ্রিয় সেটাও বুঝতে পারছি না।

    কারণ অতীত গুলো ভাবলে কষ্ট বাড়ে,
    না ভাবলে বিষন্ন লাগে।

    4
    2 Comments
    • নিজের অনুভূতি বা উপলব্ধি প্রিয় হওয়াই যৌক্তিক, তা সে সুখের হক বা কস্টের।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 04 February 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • কি আশ্চর্য তাই না,

    যার একটা ছবি ডিলিট করতেও হাতটা থরথর করে কাপে তার জীবন থেকেই ডিলিট হয়ে গেলাম।🙂

    4
    2 Comments
  • তোমার সফলতা তুমি আমাকে মায়ায় বেধে রাখতে পেরেছো।
    যে মায়া ঘুমের ঘোরেও কাটে না আমার।

    আমার ব্যার্থতা আমি তোমাকে কখনো মায়ায় বাধতেই পারিনি।

    যে মায়ায় বাধ পরে সারাজীবন কাটিয়ে দেওয়া যাবে

    4
    2 Comments
    • হায়রে মায়া!! এই মায়ায় বাধা পরে যেমন অনন্ত সুখের সন্ধান পাওয়া সম্ভব তেমনি সীমাহীন বেদনার সম্ভাবনাও থাকে। আপনার জন্য শুভকামনা।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 31 January 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • কে তুমি রমনী,
    এই গভীর রজনীতে
    কেনো মনের ঘরে করলে ডাকাতি।
    চুরি করলে নাকি ডাকাতি,
    কিন্তু তোমার নেওয়া বস্তু যে মহাদামী।

    এই নগরীতে প্রবেশ করলে কিভাবে,
    যেথায় ছিলো আমার হাজারো প্রহরী।
    যেথায় প্রবেশ ছিলো নিষিদ্ধ,
    তবুও তোমার আগমন কেনো এতো শিথিল।

    আচ্ছা এই শিথিলতার মধ্যে কেমন ঝড় বইছে।
    কেমন সাগরের উথাল পাথাল ডেউ ভুনছে।
    এই মায়াবী পৃথিবীতে আর…Read More

    5
    3 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 January 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • কে তুমি ছায়া?
    ইসমাইল মজুমদার

    মনের আধারে সর্বদাই ঘুরে বেড়ানো,
    হে অদৃশ্য ছায়া, কে তুমি?
    তুমি কি বলিবে, কি পরিচয় তোমার।

    আচ্ছা,
    তুমি এতো অস্পষ্ট কেনো থাকো?
    কেনোই বা এতো মায়াময়।
    তুমি কি জানো,
    তোমায় দেখার বড্ড সাধ ইচ্ছে এই মনে।

    একি তুমি আধারে হারাচ্ছো কেনো?
    এটা তো স্বপ্ন নয়,
    তবুও কেনো স্বপ্নের ন্যায়।

    তুমি তো…Read More

    3
    3 Comments
    • কিছু অস্পস্টতা, কিছু মায়া আর কিছু অধরা স্বপ্নময়তা, এই তো ভালোবাসা। কবি প্রেম কি হানা দিচ্ছে আপনার হৃদয়ে?

      • প্রেম বুঝিনি, তবে মানুষটাকে ভিষণ ভাবে ভালোবাসি। বড্ড করে চাই সে আমার হোক। হোক আমার জগতের পদ্মাবতী। যে পদ্মা বিলের নয়, রাঙিয়ে তুলবে আমার সংসার খানি। সে মহা কাব্যের রাণী হবে, আর মায়ায় বেধে এই ছোট জীবনের ইতি হবে

      • কবির ইচ্ছে পুরণ হোক।

  • অনুভূতি
    ✍️ ইসমাঈল মজুমদার

    আমার অনেকগুলো প্রাণহীন অনুভূতির মাঝে
    শুধু তুমিই ছিলে একমাত্র প্রাণবন্ত হাসি খুশি।
    তোমার চোখের তারায় লুকিয়ে ছিল আলো,
    যা মুছে দিয়েছিল আমার মনের সব কালো।

    তুমি এলে যখন আমার নির্জন জীবনে,
    মনে হলো যেন বসন্ত এসেছিল শীতে।
    তোমার হাসিতে হারিয়ে যেত সব কষ্ট,
    তোমার স্পর্শে জীবন হতো রঙিন তুষার মিষ্ট।

    তবু বলিনি কখনো,…Read More

  • আমার অনেকগুলো প্রাণহীন অনুভূতির মাঝে শুধু তুমিই ছিলে একমাত্র প্রানবন্ত হাসি খুশি।

    ২৭/০১/২০২৫ইং

  • Load More Posts
ঢাল নেই, তলোয়ার নেই,
নেই মোর গায়ে বল।
নারায়ে তাকবীরের কর্মী আমি,
এটুকুই মোর সম্বল।

Ismail Mozumdar

Ismail Hossain Mozumdar

  1. ইসমাঈল হোসেন মজুমদারের সম্পূর্ণ পরিচয়

পুরো নাম: ইসমাঈল হোসেন মজুমদার
ডাক নাম: ইসমাঈল
কলম নাম: ইসমাঈল মজুমদার
জন্ম: ২০০২ সাল, বাগচতল গ্রাম, মনোহরগঞ্জ থানা, কুমিল্লা, বাংলাদেশ
জাতীয়তা: বাংলাদেশি
ধর্ম: ইসলাম

Visite Facebook Profile: Click Hear

আমার কবিতা শুনুন।

Page

Youtube Channel


শিক্ষা জীবন:


  • প্রাথমিক শিক্ষা: শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
  • পরবর্তী শিক্ষা: বিভিন্ন মাদরাসায় পড়াশোনা করেছেন এবং ২০১৪ সালে চিতাষি সুলতানিয়া ফাজিল মাদরাসায় ইবতেদায়ী চতুর্থ শ্রেণিতে ভর্তি হন।
  • পরীক্ষার ফলাফল:
    • PSC: ২০১৬
    • JSC: ২০১৯
    • দাখিল: ২০২২
    • আলিম: ২০২৪

বর্তমান পড়াশোনা:

  • ফাজিল: চিতোষি সুলতানিয়া ফাজিল মাদ্রাসা
  • অনার্স: গাজীমুড়া কামিল মাদ্রাসা।

পারিবারিক পরিচয়:

  • পিতা: মরহুম বাহারুল ইসলাম মজুমদার (২০০৪ সালে ইন্তেকাল করেন) – তিনি ছিলেন একজন ইউনিয়ন সদস্য ও স্ক্রিম ব্যবসায়ী।
  • মাতা: রোকেয়া বেগম
  • ভাই-বোন: তিনি আট ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট।
    1. মরিয়ম বেগম লাভলী
    2. ওমর ফারুক সোহেল মজুমদার
    3. জান্নাতুল ফেরদৌস
    4. শিউলি
    5. শেফালী
    6. মাইমুনা আক্তার বকুল
    7. ইউসুফ হোসেন মজুমদার
    8. ইসমাঈল মজুমদার

পেশাগত জীবন:

  • তিনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং ফ্রিল্যান্সার।
  • পাশাপাশি, সাহিত্য রচনায়ও তিনি সক্রিয়।

সাহিত্য ও লেখালেখি:

  • তিনি মূলত কবিতা, ছোটগল্প ও হাস্যরসাত্মক গল্প লিখে থাকেন।
  • তার লেখা কিছু জনপ্রিয় কবিতা ও ছন্দ:
    1. "আমারে দেখায়া লাভ নেই"
    2. "প্রিয়"
    3. "বড্ড ইচ্ছে করে"
    4. "কোথাও কখনো দেখা হয়নি তোমার ছবিটা"
    5. "বৃষ্টি বিলাস"
    6. দুই লাইনের প্রেমের ছন্দসমূহ
    7. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে তার লেখা আহ্বান

তার কবিতাগুলো প্রেম, বিরহ, বাস্তবতা ও সামাজিক অবক্ষয় নিয়ে লেখা হয় এবং পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


বিশেষ পরিচিতি ও জীবন দর্শন:

  • তিনি বিশ্বাস করেন, "যেকোনো কিছু সম্ভব, যদি কেউ আন্তরিকভাবে চেষ্টা করে"।
  • সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার এবং লেখনীর মাধ্যমে মানুষের বিবেক জাগ্রত করার চেষ্টা করেন।
  • তিনি ইসলামী মোটিভেশনাল ভিডিও তৈরিতেও আগ্রহী।

সংক্ষেপে ইসমাঈল মজুমদার:

✅ কবি ও লেখক
✅ ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার
✅ সামাজিকভাবে সচেতন ব্যক্তিত্ব
✅ ইসলামী মোটিভেশনাল ভিডিও নির্মাণে আগ্রহী

Friends

Profile Photo
naznin shamim
@nazninshamim
Profile Photo
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
Profile Photo
MD Al Arafat
@mdalarafat
Profile Photo
Shahriar Hossain
@shahriarhossain
Profile Photo
Asaduzzaman Asad
@asaduzzamanasad
Profile Photo
CEC for Training
@cecfortraining
Profile Photo
কবি ইমদাদ শাহ্
@d7d9622a148864d078eb915a7458eb8b
Skip to toolbar