Profile Photo

অনুভূতির ডাইরিOffline

  • onuvutir.dairi
  • Profile picture of অনুভূতির ডাইরি

    অনুভূতির ডাইরি

    2 months, 2 weeks ago

    বেদনার ঈদ
    ইসমাঈল মজুমদার

    ঈদ এলেও সবার ঘরে নামে না তো আনন্দ,
    কারো আঙিনায় নেমে আসে নীরব শোকের দ্বন্দ্ব।
    ক্ষণিক হাসির রঙ মুছে যায় অশ্রুর স্রোতধারায়,
    প্রিয়জন হারানোর ব্যথা হৃদয় ভেঙে যায়।
    কেউ বলেছিলো—“এই তো পথ, ফিরছি আপন ঘরে,”
    মায়ের তরে রঙিন শাড়ি, বোনের হাসি ভরে।
    স্বপ্নগুলো বুকে নিয়ে ছুটেছিলো সে প্রাণ,
    অচিন পথে থেমে গেলো জীবনেরই গান।
    কেউ বলেছিলো—“বাবা তুমি নিশ্চিন্তে ঘুমাও,”
    ফিরতে একটু দেরি হবে, চিন্তা কিছু না দাও।
    সেই কণ্ঠ আজ প্রতিধ্বনি হয়ে বাজে নিরবধি,
    ফোনের ওপার নীরব শুধু—ফিরে আসে না শব্দটি।
    কেউবা ঈদের শেষে আবার কর্মপথে ধায়,
    “পৌঁছে গিয়ে জানাবো মা”—শেষ কথাটি তাই।
    বাবার ঋণ শোধের আশায় দৃঢ় ছিলো মন,
    সময়েরই নির্মম ঘাতে নিভে গেলো জীবন।
    কত রঙিন আশা ছিলো বুকের গভীর মাঝে,
    স্বপ্নেরা সব ভেঙে গেলো সময়েরই লাজে।
    নদীর বুকে ভাসমান স্বপ্ন ডুবে গেলো ক্ষণে,
    লঞ্চের সাথে হারালো প্রাণ অচেনা গহ্বরে।
    রেলের পথে থেমে গেলো চলমান সে ধারা,
    অপেক্ষার ঘরে আজও জ্বলে অশ্রুরই তারা।
    ব্যস্ত সড়ক গ্রাস করে নিলো শত প্রাণের হাসি,
    এক নিমিষে থেমে গেলো জীবনেরই ভাষি।
    যে বলেছিলো—“মা, এবার সুখ আনিবো ঘরে,”
    সে আজ নীরব স্মৃতি হয়ে পড়ে আছে পড়ে।
    যে কন্যা স্বপ্ন বুনেছিলো রঙিন শাড়ির ছায়ায়,
    সে আজ ঘুমায় চিরনিদ্রায় নীরব মাটির মায়ায়।
    ঈদের চাঁদও আজ যেন বিষণ্নতার ঢেউ,
    মায়ের চোখে ঝরে শুধু অশ্রু নীরব নেউ।
    হে পরম দয়াময়, দাও তাদের জান্নাতবাস,
    যারা ফিরেনি আর রেখে গেছে দীর্ঘশ্বাস।
    যারা বেঁচে আছে আজো শূন্যতা বুকে নিয়ে,
    তাদের দাও ধৈর্যের আলো তোমার রহমত দিয়ে।
    ঈদ আসে, ঈদ ফুরায়, স্মৃতি রয়ে যায়,
    হাসির ভেতর কান্নার সুর নিঃশব্দে বাজায়।

    2
    1 Comment
ঢাল নেই, তলোয়ার নেই,
নেই মোর গায়ে বল।
নারায়ে তাকবীরের কর্মী আমি,
এটুকুই মোর সম্বল।

Ismail Mozumdar

Ismail Hossain Mozumdar

  1. ইসমাঈল হোসেন মজুমদারের সম্পূর্ণ পরিচয়

পুরো নাম: ইসমাঈল হোসেন মজুমদার
ডাক নাম: ইসমাঈল
কলম নাম: ইসমাঈল মজুমদার
জন্ম: ২০০২ সাল, বাগচতল গ্রাম, মনোহরগঞ্জ থানা, কুমিল্লা, বাংলাদেশ
জাতীয়তা: বাংলাদেশি
ধর্ম: ইসলাম

Visite Facebook Profile: Click Hear

আমার কবিতা শুনুন।

Page

Youtube Channel


শিক্ষা জীবন:


  • প্রাথমিক শিক্ষা: শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
  • পরবর্তী শিক্ষা: বিভিন্ন মাদরাসায় পড়াশোনা করেছেন এবং ২০১৪ সালে চিতাষি সুলতানিয়া ফাজিল মাদরাসায় ইবতেদায়ী চতুর্থ শ্রেণিতে ভর্তি হন।
  • পরীক্ষার ফলাফল:
    • PSC: ২০১৬
    • JSC: ২০১৯
    • দাখিল: ২০২২
    • আলিম: ২০২৪

বর্তমান পড়াশোনা:

  • ফাজিল: চিতোষি সুলতানিয়া ফাজিল মাদ্রাসা
  • অনার্স: গাজীমুড়া কামিল মাদ্রাসা।

পারিবারিক পরিচয়:

  • পিতা: মরহুম বাহারুল ইসলাম মজুমদার (২০০৪ সালে ইন্তেকাল করেন) – তিনি ছিলেন একজন ইউনিয়ন সদস্য ও স্ক্রিম ব্যবসায়ী।
  • মাতা: রোকেয়া বেগম
  • ভাই-বোন: তিনি আট ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট।
    1. মরিয়ম বেগম লাভলী
    2. ওমর ফারুক সোহেল মজুমদার
    3. জান্নাতুল ফেরদৌস
    4. শিউলি
    5. শেফালী
    6. মাইমুনা আক্তার বকুল
    7. ইউসুফ হোসেন মজুমদার
    8. ইসমাঈল মজুমদার

পেশাগত জীবন:

  • তিনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং ফ্রিল্যান্সার
  • পাশাপাশি, সাহিত্য রচনায়ও তিনি সক্রিয়।

সাহিত্য ও লেখালেখি:

  • তিনি মূলত কবিতা, ছোটগল্প ও হাস্যরসাত্মক গল্প লিখে থাকেন।
  • তার লেখা কিছু জনপ্রিয় কবিতা ও ছন্দ:
    1. "আমারে দেখায়া লাভ নেই"
    2. "প্রিয়"
    3. "বড্ড ইচ্ছে করে"
    4. "কোথাও কখনো দেখা হয়নি তোমার ছবিটা"
    5. "বৃষ্টি বিলাস"
    6. দুই লাইনের প্রেমের ছন্দসমূহ
    7. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে তার লেখা আহ্বান

তার কবিতাগুলো প্রেম, বিরহ, বাস্তবতা ও সামাজিক অবক্ষয় নিয়ে লেখা হয় এবং পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


বিশেষ পরিচিতি ও জীবন দর্শন:

  • তিনি বিশ্বাস করেন, "যেকোনো কিছু সম্ভব, যদি কেউ আন্তরিকভাবে চেষ্টা করে"
  • সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার এবং লেখনীর মাধ্যমে মানুষের বিবেক জাগ্রত করার চেষ্টা করেন।
  • তিনি ইসলামী মোটিভেশনাল ভিডিও তৈরিতেও আগ্রহী।

সংক্ষেপে ইসমাঈল মজুমদার:

✅ কবি ও লেখক
✅ ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার
✅ সামাজিকভাবে সচেতন ব্যক্তিত্ব
✅ ইসলামী মোটিভেশনাল ভিডিও নির্মাণে আগ্রহী

Skip to toolbar