-
বরফ পিতা
অরণ্য হিল্লোলযেও না আমায় এভাবে ছেরে
করছি দীর্ঘ প্রতীক্ষা তোমারই সন্তান পেটে ধরে
রাশিয়ান মিসাইল আঘাতে ভীত সন্ত্রস্ত সবাই
শ্বেত বাহিনী গড়েছে প্রতিরোধ করছে তীব্র লড়াই
কদিন বাদে আসবে মোদের সন্তান এ ধরণীর বুকে
আমায় ছেরে পারবে যুদ্ধে যেতে মারিওপোলে ঢুকে?
যুদ্ধে তো যেতেই হবে হে মোর অর্ধাঙ্গিনী
নইলে সন্তান দেখবে না স্বাধীনতার জয়ধ্বনি
মারিওপোল রুশ দখলে গেলে দেশ হবে বিখন্ডিত
নেমে আসবে ঘোর দুর্ভোগ, রুশেরা হবে আনন্দিত
ভাইয়ে ভাইয়ে যুদ্ধ বাঁধিয়ে পশ্চিমারা মজা নেয়
বোঝেনা মোদের সরকার বরং হাসির খোরাক হয়
সন্তান যদি ছেলে হয় রেখ নাম ভিক্টর স্লিভস্কি
সন্তান যদি মেয়ে হয় রেখ নাম লুডমিলা স্লিভস্কি
প্রার্থনা করো যীশুর কাছে যাতে অক্ষত ফিরে আসি
বরফভূমিকে করবো দোসরমুক্ত, হাসবো বিজয়ের হাসি
আর যদি শহীদ হই নিয়ে আসবে সন্তানকে মোর কবরের কাছে
সেও জানবে তার একজন শহীদ বরফ পিতা আছে।6 Comments
Friends
Dreamgirl mukta
@mukta13
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl



অনবদ্য! এমন কবিতা মনকে শীতল করে, নির্ভীক করে তোলে। শুভ সকাল কবিপ্রিয়।