Profile Photo

অরন্য হিল্লোলOffline

  • OronnyoHillol
  • Profile picture of অরন্য হিল্লোল

    অরন্য হিল্লোল

    4 years, 2 months ago

    প্রহেলিকা
    অরন্য হিল্লোল

    নিকষ প্রহেলিকায় যখন পড়েছিলাম দ্বিধায়,
    প্রথমা তুমিই এসে কাটিয়েছিলে সব অন্তরায়।
    হেঁয়ালির শেষ প্রান্তে এসে যখন পারিনি দিতে সমাধান
    নীলাঞ্জনা রুপেই কাটিয়ে দিয়েছিলে সর্ব সুত্রের ব্যাবধান।
    ঘুরঘুটিয়ার গোলক ধাঁধায় যখন খুঁজে পাচ্ছিলাম না পথ
    দেখিয়েছিলে এক চিলতে আলো যেথায় হয়েছিল দ্বৈরথ।
    ঊষার প্রথম কিরনে পেয়েছিলাম উপাখ্যান খচিত পঙ্কজ
    বুঝিনি প্রথমে তার রহস্য যতটা ভেবেছিলাম বেশ সহজ।
    ঘন কেশী কানন হিয়ার মাঝে ছিল কিছু প্রাচীন জটিল চিহ্ন
    চিন্তায় পড়েছিল কপালে ভাঁজ, পেরিয়ে গেছে কখন মধ্যাহ্ন।
    কানন পেরিয়ে ধু ধু মুরুভুমিতে দেখেছি বিশাল এক জলাশয়
    ছিল সেটা কৃত্তিম মরিচিকা, ছিল না মনের স্পৃহা অক্ষয়।
    মরুভূমি পেরিয়ে যখন এসে পড়েছিলাম নীল পারাবারে
    তখনো পাইনি তোমার অস্তিত্ব জলরাশির সর্ব কিনারে।
    তুমিই আমার হারিয়ে যাওয়া সাত সাগর পাড়ের রাজকন্যা
    তুমিই এনেছিলে হৃদয়ের মাঝে প্রথম ভালোবাসার বন্যা ।
    তবে কি এখনো বাকি আছে তোমার নিকষ প্রহেলিকার খেলা
    আর চাই না এই হেয়ালির খেলা, পেরিয়ে গেছে সারাবেলা।
    আমি হারকিউলিস, আমি অরফিয়ুস, আমি হেরাক্লিয়াস
    আমি একিলিস, আমি সর্বে সর্বশ্রেষ্ঠ নির্মমতার নিউক্লিয়াস।
    ধরা দাও যতো শীঘ্র সম্ভব বন্ধ করো অর্থহীন এই প্রহেলিকা
    নইলে করবো তোমায় হত্যা, ইতি হবে ভালোবাসার যবনিকা।

    10
    11 Comments

Friends

Profile Photo
Cr-Abdullah
@cr-abdullah
Profile Photo
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Profile Photo
Rokail Diluk
@diluk
Profile Photo
Rashedul Hasan
@rashedul-hasan
Profile Photo
Anup Dey
@anup-dey
Profile Photo
Anika
@anikaa
Profile Photo
নন্দিনী
@nandini-chowdhuri
Profile Photo
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi
Skip to toolbar