-
শৈশবের টিনটিন
অরন্য হিল্লোলশৈশবের টিনটিন যেন কখনো ভুলবার নয়
আজও তার জয়যাত্রা হৃদয়ে থেকে যায়।
বিয়ংকার পান্না হারিয়ে গিয়েছিল যেন কোথায় ?
টিনটিন জাদুতে সে রহস্য যেন প্রান ফিরে পায়।
ফ্লাইট ৭১৪ তে আবির্ভাব হয়েছিল এলিয়েনের,
সাসপেন্সে পূর্ণ ছিল ভেতরটা পুরো প্লেনের।
বিপ্লবীদের দঙ্গলে আলকাজার ফিরে পায় সব কিছু
টিনটিনের খোঁজে ছোটে ল্যাটিন শত্রুরা তার পিছু।
বন্ধু চ্যাঙের নিখোঁজ হওয়াটা মেনে নেয়নি টিনটিন
তিব্বতেও বাঁচিয়েছে বন্ধুকে যেখানে বাঁচাটাই ছিল ক্ষীণ।
ক্রিস্ট্যাল বলের রহস্যে ক্যালকুলাস হয়েছিল বলীর পাঠা
সূর্যদেবকে পরাস্ত করেছিল টিনটিনের বুদ্ধির আঠা।
চন্দ্রালোকের অভিযানে তীব্র হয় অক্সিজেনের অভাব,
টিনটিনের চতুরতায় বিফল হয় সর্ব শয়তানী স্বভাব।
ফারাওয়ের চুরুটের খোঁজে টিনটিন আসে মিশর দেশে
নীলকমলে নাটের গুরুকে ধরে ফেলে চাইনিজ ছদ্মবেশে।
ইউনিকর্নের মোহে পূর্বপুরুষকে ভুলতে পারেনা হ্যাডকের স্মৃতি
লাল বোম্বেটের দস্যুকে সাঁজা দিয়ে হয় তার স্মৃতির ইতি।
অটোকারের রাজদন্ড চুরি করে দখল নিতে চায় বোরদারিয়া
টিনটিনের দুঃসাহসে প্রান ফিরে পায় যেন সিলদাভিয়া।
আরব দেশের কালো সোনা নিয়ে যখন চলে ঘোর ষড়যন্ত্র,
মুলারকে তুলোধুনো করে টিনটিন আনে আরবে শান্তির মন্ত্র।
ক্যাপ্টেন হ্যাডক যতই অপছন্দ করুক কাস্তাফিয়রার সুরমূর্ছনা
আরেকটিবার দেখতে চাই অপেরার কন্ঠে সেই সঙ্গিত ললনা।
কানা ক্যাল্কুলাসের পাশে বসে দেখতে চাই পেন্ডুলামের গতি
তবেই না হবে বর্তমান যুদ্ধে জর্জরিত জাতিগুলোর বুদ্ধির সুমতি।4 Comments
Friends
Dreamgirl mukta
@mukta13
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl



শুভেচ্ছা !