-
নববর্ষের আশা
অরন্য হিল্লোলরাস্তাগুলো যেন ক্লান্ত গতিহীন
কুকুরগুলো যেন অসার জ্ঞানহীন।
বৈশাখের তাপদাহে শুষ্ক এই মন
চেহারাও যেন বিবর্ণ ম্লান সারাক্ষন।
ছুটির দিনগুলো যেন হয়ে গেছে স্থবির,
পাখিরাও হারিয়ে ফেলেছে তাদের নীড়।
অজানা সংশয়ে চিলেরা উড়ছে অনেক উঁচুতে
পারছে না ধরিত্রীর বুকে কোন শিকার ধরতে।
তপ্ত মাটিতে গাছ গুলোও যেন হয়েছে জীর্ণ শীর্ণ
অগ্নি লাভাও যেন ধরিত্রীর বুক করছে বিদীর্ণ।
মাছ গুলো যেন ব্যাকুল হয়ে সাঁতরাচ্ছে সরোবরে
প্রখর রবির তেজে যেন আগুন জ্বলছে ছাদের উপরে।
নিস্তব্ধ সন্ধ্যায় বইছে না কোথাও হিমেল বাতাস
বৈশাখী গরমে মরে গেছে মাঠের সর্ব সবুজ ঘাস।
সব কিছু শেষ হয়ে গেলেও মরে যায় নি সুপ্ত গহীন ভালোবাসা
আজ পহেলা নববর্ষ যেন জাগ্রত করেছে নতুন জীবনের আশা।6 Comments
Friends
Dreamgirl mukta
@mukta13
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl



শুভকামনা