-
বিশ্ব মোড়ল
অরন্য হিল্লোলরাজা ডাকিয়া কহে আদরের মন্ত্রি মশাইকে
“পুরো ধরিত্রীর বিশ্ব মোড়ল, রাজা সবই এই আমি”
মন্ত্রি হর্ষে মাতিয়া কহে মন্ত্রি পরিষদের সকলকে
“হুকুমের অন্যত্র যেন করবে না কেও পাগলামি”।
রাজা দুশ্চিন্তায় শুধোয় অতি আদরের মন্ত্রিকে
“শুনেছি উত্তরের জমিদার হয়েছে ভীষণ অবাধ্য
কিনেছে গম অর্ধেক মুল্যে শত্রুর কাছ থেকে
আমার হুকুমের অন্যথা করে কার এমন দুঃসাধ্য ।
মন্ত্রি কহে অতীব অবাক হইয়া রাজা মশাইকে,
শুনিয়াছেন ঠিকই তবে তাহা শুধু গম আর খাদ্য নয়।
কিনেছে তেল, কিনেছে অস্ত্র অবিরত ধারায় ঝাঁকে ঝাঁকে
কঠিন নিষেধাজ্ঞাতেও শত্রু দুর্বল হয়নি মনে হয়।
“এতো বড় স্পর্ধা কি করিয়া হয় ওই বোকা টেঁকো রাজার
আমার নিষেধাজ্ঞাকে পায়ে মর্দন করিয়া করে চরম বরখেলাপ
আমার অস্ত্রাগারের সেরা অস্ত্র নেবে দক্ষিণের জমিদার
করবে যুদ্ধ তাহার সহিত হইবে না কভু শান্তির সংলাপ।“
রাজার কথা শুনিয়া মন্ত্রীর কপোলে উঠে চিন্তার ভাঁজ
কহে – “শুনিয়াছি সমর্পণ করিয়াছে বহু দক্ষিণের সৈন্য
দক্ষিণের জমিদার করিয়াছে তাহা অস্বীকার আজ
টেঁকো রাজা নাকি দখলে নিয়াছে বহু দক্ষিনা খাদ্য পন্য”।
রাজা কহে ছারিয়া হুংকার – “পূর্ব পশ্চিমে দাও মোর হুকুম,
তাহারা যেন না কেনে টেকোর কাছ হইতে জ্বালানি গ্যাস
হইবে কঠিন শাস্তি যদি করে ভঙ্গ মোর সহ্যের সীমারেখার ব্যাস।
মন্ত্রী কহে বিদ্রুপ করিয়া – “কে শুনে কাহার হুকুম,
পশ্চিমাও হইয়াছে বিদ্রোহী, তাহাদেরও মাঝে হইয়াছে বিভক্তি
উল্টে জুতো খুলে মোরে বলে- “বন্ধ করো এই অন্যায় জুলুম,
করবো তোমার রাজাকে জুতোপেটা দেখাব মোদের সর্বশক্তি”
খবর দাও যথা শীঘ্র সম্ভব আরব মিত্রদের করিয়ো না আর দেরি
বলো মোর হুকুম – পশ্চিমাদের কাছে যেন বিক্রি করে তেল,
যাহা করিয়াছে সঞ্চয় সবই যেন করে উজার করে না যেন বাড়াবাড়ি,
হুকুমের অন্যত্র করিলে শুরু হইবে মোর নিষেধাজ্ঞা জাদুর খেল।
মন্ত্রী অট্টহাস্যে হাসিয়া কহে চতুর রাজাকে –“আছে এক সাবধান বানী,
এবারে আরব মিত্ররাই দিয়া বসিয়াছে তেল বানিজ্যে নিষেধাজ্ঞা,
করিবে না কোন তেল বানিজ্য, করিয়াছে পশ্চিমাদের চরম শ্লিলতাহানি
বলিয়া দিয়াছে পার্সিয়ানরাও, তাহারাও মানিবে না আপনার নিষেধাজ্ঞা।
করিবে আপনাকে হিজড়া, নাচাইবে আপনাকে আটলান্টিক সাগর তীরে
তাই এই বেলা আপনার সহিত থাকিয়া আমার আর কোন কাজ নাই
সময় থাকিতে তাই আমিও পলায়ন করিতে চাই জন সম্মুখের ভীরে
বিদায় বেলায় আপনাকে দিতে চাই জুতার মালা এবং টা টা বাই বাই।6 Comments
Friends
Dreamgirl mukta
@mukta13
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl


রাজার পতন হয় নতুন রাজার অধীন হয় রাজ্য। গনতন্ত্র চাপা পড়ে গল্প কবিতায়।