-
কেয়া পাতার নৌকো
অরণ্য হিল্লোল
তোমার আঁচলে উড়িয়েছি সেই প্রথম প্রেমের গল্প
হৃদ মাঝারে রাখিনি ভালবাসা কভু এতটুকু অল্প,
কাঁচের আয়নায় দেখেছি তোমার শুভ্রা নীল টিপ
তমসা আধারেও জালিয়ে রেখেছি ভালবাসার প্রদীপ
পর্বতসম উর্মিতেও যে সেই ভালবাসা ডুবে না
বজ্র কঠোর ভূমিকম্পেও সে যে এতটুকু ভাঙ্গে না
সে ভালবাসা যেন পবিত্র হাতে পড়া লাল পেরে শাড়ি
কাজল কালো নেত্রেও যেন সে ভালবাসা আনাড়ি
লাল হলুদ চুরিতেও খেলা করে অকৃতীম ভালবাসা
কৃষ্ণ কালো খোঁপাতেও লুকিয়ে রয় না বলা শত ভাষা
এমনি করেই সহস্র প্রনয়ের ভিড়ে করেছি জীবন পার
কেয়া পাতার নৌকোতেই এঁকেছি স্নেহের পারাবার7 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 January 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
Dreamgirl mukta
@mukta13
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl



অসাধারণ লিখেছেন।