-
বিশ্বাস
অরন্য হিল্লোল
বিশ্বাস যেন ভাস্কর ন্যায়, ছড়ায় জ্যোতি উত্তম
তর্কে ঊর্ধ্ব বিশ্বাস তব উড়ে সম বিহঙ্গম ,
বিশ্বাস তব আধার, জ্বলে শিখা অনর্গল
হে বিশ্বাস তুমি ঈশ্বরের দান থাক অবিচল অটল,
করেছে যে অবিশ্বাস, সেতো করেছে নিজ প্রপঞ্চনা
ক্ষয়হীন বিশ্বাস কভু করেনা নিজ বন্দনা,
আস্থায় অবিচল থাকে, করেনাকো বেইমানী
অর্ণব সম সুবর্ণ যেন গাহে মর্মবানী,
অন্তরীক্ষে বজ্র তব গড়ায় হর্ষ প্রসুন
শত বিশ্বাস কভু করেনি যাপন শর্বরী অরুন,
কলহে ললনা আনিছে ক্লেশ নিলয়ে সর্বদা
তুঙ্গ সম ঊর্মিতে খোঁজ পায়না পুলিন একদা,
তুরঙ্গ তবু করেনাকো হায় প্রভুর অবিশ্বাস
ভূপতি করেছে আমরন শ্লেষ, তব করেনা বিশ্বাস
মানব যেথায় স্বীয় যশ আনি থাকে কেতন সন্নিকটে
পাতক সুনাম করে চূর্ণন চরিত্রে নাশ ঘটে,
প্রগাড় মননে করিছে ভ্রান্তি হিটলার রাশিয়ায়
বিশ্বাস ছেদন করিয়াছে ইহুদী অদিতি নিপুন ইশারায়
ঈশ্বর তবু ছাড় দেয় তব ছারেনাকো অবিশ্বাসে
নিধন করে ছারখার ঊষার লহরী পূর্বাভাসে ।6 Comments
Friends
Dreamgirl mukta
@mukta13
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl


@ অরণ্য হিল্লোল আপনাকে ধন্যবাদ কবিতাটি প্রকাশ করার জন্য