-
অবহেলা
অরন্য হিল্লোলযখন ডেকেছি তোমায় দু হাত বাড়িয়ে
শুধুই করেছ মোরে অবহেলা ।
যখন গেয়েছি নতুন করে নব জাগরনের গান
শুধুই করেছ তাছিল্য সারাবেলা।
যখন দেখেছি নতুন করে তোমারই কোমল রুপ
শুধুই ভেবেছ সেটা মোর অভিনয়
যখন হয়েছি নতুন করে তোমারই প্রশংসায় পঞ্চমুখ
শুধুই করেছ শাসন ভেঙ্গে মোর হৃদয়।
যখন দিয়েছি নতুন করে হৃদয়ের ভালোবাসা
শুধুই করেছ প্রবঞ্চনা অন্তরে আঘাত দিয়ে
যখন এনেছি মনে তোমারই পাশে থাকার শপথ
শুধুই হেসেছ বিদ্রূপের হাসি আমায় কাঁদিয়ে
যখন থাকবো না এই ধরিত্রীর মায়ার বাধন ছিঁড়ে
দেখতে চাই কি করে করো মোরে হেলা
রেখে যাব একটি রক্তিম গোলাপ ফুল আর শেষ প্রেমের চিঠি
পারবে কি নতুন করে কাঁদতে যখন সাঙ্গ হবে জীবনের খেলা।6 Comments
Friends
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi


অনবদ্য।