-
সেকেলে
অরন্য হিল্লোলএকটি নজরকাড়া ইউটিউব ভিডিও অর্জন করে হাজারো দৃষ্টি
যখন হয়ে যায় বছরের পুরনো, অর্থহীন হয় সেই অর্বাচীন সৃষ্টি
একটি দৃষ্টিনন্দন ফেসবুক সেলফি কুঁড়ায় হাজারো কমেন্ট লাইক
বছর পরে যখন উঠে সমালচনার রোষানল, কুঁড়ায় শুধুই ডিজলাইক।
একটি ইন্সটাগ্রাম ক্লিপ্স বদলে দিতে পারে তারুন্যের জ্বলজ্যান্ত ফ্যাশন,
বছর পরে যখন বুমেরাং হয়ে ফেরে, হয়ে উঠে ওল্ড ব্যাকডেটেড প্যাশন।
একটি ফ্লিপকার্ট অনলাইন ই কমার্স পন্য, হতে পারে ঈদের প্রথম পছন্দ
বছর ঘুরে যদি আসে লেটেস্ট আপডেট, হারায় সে তার জাদুকরী ছন্দ।
একটি গেটি ইমেজেসের স্টক ফটো হয়ে উঠে হাজারো চোখের মধ্যমণি
বছরান্তে স্ক্যান্ডাল দুষ্টে দূষিত হয়ে বয়ে নিয়ে আসে অপমান আর গ্লানি।
থ্রিডি ইফেক্টের দুর্দান্ত হলিউড মুভি, বক্স অফিসকে করে তুলে হাই র্যাঙ্কিং,
বছর শেষে যদি উঠে কোর্টে বিতর্কিত কেস, হারায় সে তার সমস্ত আরনিং।
কন্ট্যাক্ট লেন্সের বিমোহিত ছোঁয়ায় অনিন্দ মেকাপে টিকটক যদি হয় ভাইরাল
বছরান্তে যখন সুন্দরীর আসে বার্ধক্য, ভুলে যায় সবাই তারই রুপের মহাকাল।
সকল কিছুই হারায় জৌলুস, মজলিশে শান শউকাত, হারায় দীপ্ত যৌবন
বলতে কি পারো সে কোন জিনিস, যা সারাজীবন মনে রাখে সর্ব জন।
৯০ এর দশকের ক্যামেরায় তোলা মরহুম বাবা মার সাথে সাদাকালো ফটো
আজন্ম যুগ হারাবেনা এতোটুকু আশা, হয়ে উঠবে যেন জীবনের মোটো।3 Comments
Friends
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi


হারায় কবি, হারায় সবি। রয়ে যায় কিছু স্মৃতি কাব্যের পাতাজুড়ে। দারুণ লিখেছেন কবি। যুগোপযোগী লেখা। শুভেচ্ছা নেবেন।