Profile Photo

সালাম আলী আহসানOffline

  • otibnp
  • Profile picture of সালাম আলী আহসান

    আমার জন্ম ঢাকা মেডিকেলে। এরপর আমি ছিলাম আমার নানির বাড়ি পুরানো ঢাকার মালিটলায় প্রায় ৯মাস। এরপর উত্তর শাহজাহানপুরে ছিলাম প্রায় তিন বছর। এখানে মাত্র সাড়ে তিন বছর বয়সে প্রথম স্কুলে ভর্তি হই।নাম ছিল হিলফুল ফজুল কিন্টারগারডেন স্কুল। ওখানে শুধু প্লে পড়েছিলাম। বাসার নম্বর ছিল ৪১৪ নম্বর। প্রথমে আমরা সেখানে একতলায় ছিলাম। পরে তিনতলায়। ওখানে আমাকে(অতি) এবং আমার বোন তিথিকে সবাই আদর করত। আমার নাম অতি রাখা আমার নানি খুব রাগ করেছিল। বলেছিল, এই নাম তার পছন্দ না। আমার চাচাতো+খালাতো ভাইয়ের নাম দ্যুতি ছিল। আব্বা বোধহয় তার নামের সাথে মিল রেখে আমার এই নাম রেখেছিল। আমার নামের সাথে রেখে আবার আমার বোনের নাম রেখেছিল তিথি। আজ এই টুকু।অপেক্ষায় থাকো, বন্ধুরা।

    10
    5 Comments
Skip to toolbar