-
বৃষ্টি, বৃষ্টি/
এই বর্ষায় একজন মাতাল
রাস্তার পাশে হিস্যু করে, আর বলে—যীশু, যীশুকে তো
কোথাও দেখি না!
যীশু বড়ুয়া, আমার বন্ধু, সে ছিলো বাসায়
ডিম ভাজা দিয়ে পান্তা খাবে, এই আশায়
ডাইনিং টেবিলে বসে পেপার দেখতেছিলো
জানালার ওপাশে দুইটা ভেজাকাক
গোত্তা খেয়ে ইলেক্ট্রিক তারের উপর যেইনা বসে—
বিকট আওয়াজ তুলে বিদ্যুৎ চলে যায়
এই বর্ষা-দুপুরে!
আরাম কেদারায় বসে দেখতেছিলাম
হিন্দি সিনেমা
নায়িকা মেয়েটা বৃষ্টির নীচে চান্স পেয়ে ডান্স মারে
বউ এসে বলে—আন্ধারে বইসা আছো যে…
ভেজা কাক, স্নানরত নায়িকা—সব কী খোয়াব!
মোবাইলের টর্চ জ্বালিয়ে বউ বলে— লও, ঝালমুড়ি খাও
এই বৃষ্টি থামবার না!
ঝমঝম শব্দের সঙ্গে শিৎকার মিশে যায়
জানালার কাছে এসে সিগারেট ধরাই
বৃষ্টিতে বৃষ্টির কথা মনে আসে;
তা বড় পুরাতন স্মৃতি
কচুপাতা মাথায় কারা যেনো দ্রুত পায়ে হেটে যায়।3 Comments
Friends
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
মো: মনিরুজ্জামান সারজিল
@zaman2802
Foyzur Khan
@foyzur-khan
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostarishikha
Md Ramjan Ali
@mdramjanali
সালমান সাদিক
@salmansadique
TOUHIDUL ISLAM
@touhidulislam
Rajib M Sarker
@sarkerr-rrajiv
তুবা
@zariyaat


আহ, মন ভিজিয়ে দিলেন।🌹