-
বিশ্বগ্রামের আদ্যি-বাদ্যি ম পানা উল্যাহ্
বিশ্বগ্রাম। অভিন্ন জনপদ। এক ভাষা। এক সংস্কৃতি
এক মোড়ল। এক রাজা। হাইব্রিড বাম্পার ফলন
ইচ্ছেমতো ফাস্ট ফুড
সুখে-অসুখে কোকাকোলা।
ফ্যাশন সচেতন ক্ষুধার্ত বাঘ মানুষেরা
মাতোয়ারা লিবার্টি অব স্ট্যাচুর আবক্ষস্তনে
মুখ গুঁজে কেবলই বুদ্বুদ স্বপ্ন আঁকে।
ঠাকুরমার ঝুলি ভরে যায় জোকস্ হরর শোতে
নভেল বুকারে উল্লম্ফন, চন্ডি মঙ্গল নির্বাসনে
বিশ্বগ্রামের বোকা পাঠকেরা শুধুই তাসের স্বর্গ রচনা করে
পার্বতী রাঁধারা হারিয়ে যায়
ম্যাডোনার জাদুর বাক্সে।
বঙ্গ গৌড়ের আর্য-অনার্যরা
এখন ভূরি ভূরি ডাউনলোড করে
ইঙ্গ-মার্কিন পিতাদের প্রতিচ্ছবি।
সাথে বিনা মূল্যে নানান দাওয়াই
ডলার পাউন্ডের তেলেসমাতি খেলা।
মাদার বোর্ডের ফাঙ্গাস ইনফেকশন
আমি কাকে শোনাব নির্জলা সত্য!
ঈশ্বর মুখ লুকিয়েছে অনেক আগে
বন্ধু তুমি কোন দিকে ফেরাবে তোমার মুখ?5 Comments-
ম পানা উল্যাহ্, আপনার কবিতার ‘মাদার বোর্ডের ফাঙ্গাস ইনফেকশন’ লাইনটা ইদানীংকালের বাস্তবতাকে খুব দারুণভাবে তুলে ধরেছে। বর্তমান সময়ের এই যান্ত্রিক জীবন নিয়ে আপনার এমন পর্যবেক্ষণ পড়ে সত্যি খুব ভালো লাগলো। লেখাটা পড়ে নিজেরই অনেক কিছু নতুন করে মনে পড়ল।
Friends
Rijoana
@rijoana
দেবাঞ্জলি সেন
@sendev
prantik aronno
@prantikaronno
মোঃ ইফতেখার আহমেদ তাজিম
@tazim
Sayeed Patwary
@sayeedp
himel ishaq
@himelishaq
Md Shakhawat Hossen
@mdshakhawathossen
মেহেদী হাসান আইয়ুশ
@kobimahadihasanaayush
মানসুরা ইশরাত তানহা
@mansu1044


ম পানা উল্যাহ্, আপনার লেখায় ফুটে ওঠা ‘বিশ্বগ্রামের বোকা পাঠকেরা শুধুই তাসের স্বর্গ রচনা করে’—এই চমৎকার পর্যবেক্ষণটি বর্তমান সময়ের এক গভীর বাস্তবতাকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছে। আপনি যদি আরও কিছুটা শব্দ চয়ন ও অলংকরণের দিকে নজর দেন তবে আপনার লেখনী ভবিষ্যতে আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠবে, তাই আপনি নিয়মিত কলম চালিয়ে যান।