-
কবিতা: আজকাল ইদানিং – ম পানা উল্যাহ্
এই যে জনাব আজকাল যা দেখছেন
কেবল দেখেই যান, অবাক হওয়ার কিছু নেই
চেপে যান চেপে যান।
এই যে জনাব আজকাল যা দেখছেন
হতাশ হবেন না
কেন না এটা এই সময়ের স্বাভাবিক ঘটনা
ভাবছেন পূর্ব সূত্র আছে বুঝি! না না সেকি কথা?
চেপে যান চেপে যান।
এই যে জনাব আজকাল যা শুনছেন, শুনে যান
একেবারে অমূলক কিছু নয়, খুবই তাত্ত্বিক
খুবই যুক্তিযুক্ত; আহ্ হা হা হা ঘামছেন কেন?
চেপে যান চেপে যান।
এই যে জনাব আজকাল চোখের সামনে
অনেক কিছু হাইজ্যাক হচ্ছে।
পদত্যাগ, সম্মান, সহায় সম্পদ কতো কিছু!
নড়েচড়ে উঠছেন, কিছু করবেন? না না নাহ্!
চেপে যান চেপে যান।3 Comments
Friends
Rijoana
@rijoana
দেবাঞ্জলি সেন
@sendev
prantik aronno
@prantikaronno
মোঃ ইফতেখার আহমেদ তাজিম
@tazim
Sayeed Patwary
@sayeedp
himel ishaq
@himelishaq
Md Shakhawat Hossen
@mdshakhawathossen
মেহেদী হাসান আইয়ুশ
@kobimahadihasanaayush
মানসুরা ইশরাত তানহা
@mansu1044


ম পানা উল্যাহ্, আপনার রচনায় ‘চেপে যান চেপে যান’ কথাটির পুনরাবৃত্তিতে যে এক ধরণের গূঢ় অস্থিরতা ফুটে উঠেছে তা বেশ দারুণ লেগেছে, তাই আপনি আপনার এমন লেখনী অব্যাহত রাখবেন বলে আশা করি।