-
বিশ্বকবি
~~~~~~~~~~~~~পংকজ প্রিয়মজোড়াসাঁকোর সুপ্রসিদ্ধ ঠাকুর পরিবারে
২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দে,
আবির্ভাব এক নবজাতকের,তার জন্যই—
মাতলেন সবাই আশীর্বাদে ।সেদিন বোঝেনি কেউই এই খোকাবাবুই
দূর করে সকলই সংশয়,
বীরপুরুষের বেশে সাহিত্যে লাগাম ধরে
একদিন করবে তো বিশ্বজয় !কবিতা-গল্প, ভ্রমণকাহিনী, নাটক-প্রবন্ধ
উপন্যাস আরো লিখলেন গান,
লিখলেন যেমন,তেমনি আঁকলেন,গাইলেন—
পৃথিবীর মানুষের জয়গান ।কত দিবস,কত বিনিদ্র রজনী কেটেছে
কুঠিবাড়ি ও এরই আশেপাশে,
মানুষের কল্যাণ ভাবনায়, ভালোবাসায়
ছুটলেন কবি দূর পরবাসে ।কথার মায়াজালে ফুটিয়ে তুললেন কত—
শত চরিত্র, কত বাস্তবতাই !
হৈমন্তী,ফটিক, উপেন,আনন্দী,নিরুপমা
বোষ্টমী,কাদম্বিনী,কুমু,বলাই ।গীতাঞ্জলির জন্য ১৯১৩ সালে,নোবেল—
পেলেন; সুইডিশ একাডেমি থেকে,
এশীয়দের মধ্যে প্রথম নোবেল প্রাপ্তিতে
বাঙালি গর্ব বাড়লো দিকে দিকে।গড়লেন বিশ্বভারতী,শান্তিনিকেতন আরো
মানুষের জন্য কত আয়োজন !
জাতীয় সংগীত, উৎসব, ফ্যাশনসহ—
বিশ্বের জন্য ভাবলেন আমরণ ৷১৩৪৮ বঙ্গাব্দে ২২ শ্রাবণ চলে গেলেন
ক্ষয়শীল পৃথিবীর মায়া ছেড়ে,
যতদিন থাকবে বাঙালি তথা বিশ্ববাসী
মহান শ্রদ্ধা জানাবে বারেবারে।(গুরুর জন্মদিনে শ্রদ্ধা জানাই ৷ ছড়াটি লিখেছিলাম ২০১৫ খ্রিষ্টাব্দে আমার ” নিঃসঙ্গতার মেঘমালা ” কাব্যগ্রন্থের জন্য । গুরুকে নিয়ে লিখার প্রথম দুঃসাহস ছিল এটি ৷ ছিল কাঁচা হাতের লিখা ৷)
2 Comments
Friends
faiza adila
@faizaadila
khokon du
@khokondu
মোঃ শাহাব উদ্দিন নয়ন
@shahabuddin1
মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি)
@mohammedmizanurrahman
proton 69 (asger ahmmed)
@proton69
Mullick Md. A. khaleque
@mullickmd-a-khaleque
MD.MOMTAZUR RAHMAN Munna
@md-momtazurrahmanmunna
Sarker S Islam
@sarkersislam
Jaman Uddin
@jamanuddin


শ্রদ্ধায় মাথা নত হয়….🤍