Profile Photo

proton 69 (asger ahmmed)Offline

  • proton69
  • মন খারাপ?
    প্রথম প্রকাশ ভারতীয় এ‍্যাপ

    তোমার কি গো মন খারাপ?
    কি কারণে? কর আলাপ।
    ফুচকা খেতে মন চাইছে
    পাওনি পয়সা? মা বকেছে?
    কি কারণে মন খারাপ?
    এই নাও এই লাল গোলাপ।
    কি হয়েছে বল না কেন?
    কথা বল না! বোবা যেন!
    কাউকে বুঝি ভালোবাসো?
    আসেনি বুঝি সে আজও?
    আনব তারে কানটা ধরে?
    কেন সে এমন করে!
    কি হয়েছে বল না তুমি
    এস একটু রেডিও শুনি।
    গান…Read More

  • ও মাই গোশ্(ত)!
    ছোট গল্প
    প্রথম প্রকাশ ভারতীয় এ‍্যাপ

    শৈত‍্য প্রবাহের সময় আমার বিয়ে হয়েছিল। কোন কমিউনিটি সেন্টার ভাড়া করে নয়। শশুরের অত পয়সা ছিলনা। তাই ঐ শৈত‍্য প্রবাহের মধ‍্যে দু’শ জনের সামনে খোলা মাঠে আমাকে চিড়িয়া করে বসিয়ে রেখেছিল। আমি ব‍্যাটা হয়েও একটু লাজুক ছিলাম তা ঠিক। কিন্তু দু’শ জনের চোখের  নিষ্পলক তাকিয়ে থাকায় আর…Read More

    3
    1 Comment
    • সকাল সকাল মনে ভরে হেসে নিলাম লেখকপ্রিয়, আপনার দিনটাও আনন্দে কাটুক! ভালোবাসা নেবেন!

  • প্রথম চুমু?🥴 সে অভিজ্ঞতার কথা না মনে করতে পারলেই ভাল হত। সে যে কি ভয়ংকর বিশ্রী অভিজ্ঞতা! কি আর বলব!

    সোশ‍্যাল মিডিয়া থেকেই যোগাযোগ। মেয়েটার নাম ছিল তন্বি, কলেজে পড়ত। আর আমি তখন পড়াশোনার পার্ট চুকিয়ে ছোটখাট একটা চাকরী করছি।
    কেননা, ও তো কলেজে পড়ছিল। আর আমি তো স্কুলটাই ডিঙিয়ে উঠতে পারিনি। কলেজে যাব কি। পড়াশোনার হাল দেখে বাবা আমায় ও পথ…Read More

    4
    1 Comment
  • প্রিয় ফুল
    (ছোট গল্প)
    প্রথম প্রকাশ ভারতীয় এ‍্যাপ

    ফুল কত বর্ণের,কত গন্ধের! কি যে সুন্দর! যখন একসাথে অনেক রঙের অনেক ফুল ফুটে থাকে, দেখে স্বর্গ মনে হয়। এই দেখেই বোধ হয় স্বর্গের চিত্র বা ধারণার সৃষ্টি। তা না হলে জীবিত মানুষ কি করে স্বর্গের কথা বলে?
    আমি আমার বাবার বাড়ীর দোতলাতে বউ নিয়ে থাকি। ছোট ছোট স্বাদ আহ্লাদে…Read More

    4
    1 Comment
    • বাহ! দারুণ গল্প তো! ফুলেদের মাঝে ডালা হওয়ার বেশ জ্বালা আছে সেটাও বেশ বুঝতে পারলাম!

  • কি খবর?

    2
    2 Comments
  • গাছ, গাছ, কত গাছ পৃথিবীটা জুড়ে!
    কত নাম, কত জাত! দেখ ঘুরে ঘুরে।
    গাছ আছে বলে তাই আমরাও আছি
    সব প্রাণী, কীট, পাখী, মিলেমিশে বাঁচি।

    গাছ ছাড়া নিঃশ্বাস পারতাম নিতে?
    গাছ ছাড়া আমাদের মিটত না ক্ষিদে।
    প্রচন্ড উত্তাপে ছায়াতলে বসি
    প্রাণখানা বাঁচতেই মুখে আসে হাঁসি।

    গাছ কত ফুল দেয়, র্র আর ঘ্রাণে
    তোমাকেও ভালোবাসি ওই ফুল দানে।
    গাছ প্রিয় বন্ধু,…Read More

    3
    3 Comments
    • বৃক্ষের মায়ায় আমরা বেঁচে আছি।

    • “গাছ প্রিয় বন্ধু, প্রাণপ্রিয় সখা-
      স্বার্থহীন আর উপকারী সদা।” যথার্থই বলেছেন কবিপ্রিয়! ভালোবাসা নেবেন!

    • গাছের প্রয়োজনীয়তা আমরা ঠিক মত বুঝি না এটাই কষ্ট।

  • সবুজ ঘাসে ফড়িং বসে
    ড‍্যাবরা চোখে তাকায় হেঁসে
    ছোট্ট শুঁড়ে রিডিং করে
    কেউ কি এল ধরতে তারে?
    ধরতে এলেই ঘাসের মাঝে
    মিশে যাবে কেউ না বোঝে।

    ঠোঁটে আছে খয়েরী রঙের
    লিপিস্টিকের ছোঁয়া, ঢঙের!
    বাবু সোনা বেজায় খুশী
    লাফায় যখন বেশী বেশী।
    grasshooper ইংরেজীতে কয়
    নিরীহ একটা ছোট্ট প্রাণী
    এই জগতেই রয়।
    @

    3
    3 Comments
  • আচ্ছা তোমার কি হয়েছে?

    বলতে পার মুখে?
    অমন করে তাকিয়ে আছ
    উদাস উদাস চোখে!
    ফুচকা খেতে পয়সা পাওনি
    মা দিয়েছে বকা?
    তাইতে বুঝি গালে হাত
    বসে আছ একা?
    আমার কাছে পয়সা আছে
    যাবে আমার সাথে?
    গরম গরম ফুচকা খেলে
    মনটা ওঠে মেতে।
    হাঁটবে তুমি আমার সাথে
    ঐ দুর মেঠোপথে?
    দু’পাশ দিয়ে বৃক্ষরাশি
    শীতল হাওয়ায় মাতে।
    মনটা বুঝি খারাপ আছে?
    ভাবছ কেন মিছে?
    র…Read More

    4
    6 Comments
    • এই কবিতা শুনেই তো মন ভালো হয়ে যাওয়ার কথা তার, তবুও না হয় করুক সে ফুচকা হাওয়ার আবদার।
      দারুণ লিখেছেন কবিপ্রিয়! শুভেচ্ছা নেবেন!

      • অনেক ধন‍্যবাদ। ফেসবুকে একটা মেয়েকে প্রোফাইল পিক এ দেখে লেখা। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। জানি এক্সেপ্ট করবে না। কবিতাটা ওখানেই ম‍্যাসেজ করে দিতে চেয়েছিলাম। আসলে ছবিটাই অমন ভাল লাগার। ভালো লেগেছিল। আমার এই রকম অনেক অলীক ভালোলাগা আছে।

      • আপনার এমন অকপট স্বীকারোক্তি জেনে খুব আনন্দ পেলাম! এমন অলীক ভালোলাগাগুলো মনকে নির্মল ও স্বচ্ছ করে। হয়ত অন্য কেউ তার সন্ধান জানবেনা বা জানলেও ঠিক উপলদ্ধি করতে পারবেনা। তবে এমন সুন্দর শব্দে ও ছন্দে বললে হয়ত এই ভালোলাগাগুলো আরো সহস্রগুন হয়ে ধরা দেবে পাঠক মনে! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!

    • সুন্দর ছড়া। অভিনন্দন।

  • Profile picture

    ছবি আঁকতে ভালোবাসি
    ভালোবাসি সব রং,
    লাল,খয়েরী, সবুজ, কালো
    যত রং তত সঙ!

    জীবনে যখন রং নেই
    ফ‍্যাকাশে, সাদা-কালো ;
    নিরানন্দের দিনগুলি
    কিছুই লাগে না ভালো।

    রং তুলিতে আঁকা ছবি
    জীবন তেমন হলে!
    রঙে রঙে তারে রাঙাতে পারলে
    তাকেই জীবন বলে।

  • ছবি আঁকতে ভালোবাসি
    ভালোবাসি সব রং,
    লাল,খয়েরী, সবুজ, কালো
    যত রং তত সঙ!

    জীবনে যখন রং নেই
    ফ‍্যাকাশে, সাদা-কালো ;
    নিরানন্দের দিনগুলি
    কিছুই লাগে না ভালো।

    রং তুলিতে আঁকা ছবি
    জীবন তেমন হলে!
    রঙে রঙে তারে রাঙাতে পারলে
    তাকেই জীবন বলে।

    1 Share
    4
    1 Comment
    • কবিতার রং মনটাকেও রাঙিয়ে দিয়ে গেল কবি! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!

  • গল্পের আসর
    _____________

    ঐ দেখ চেয়ে, মেঘ আসিছে ধেয়ে
    চারিদিক ছেয়ে গেছে আঁধারে !
    চল চল ঘরে চল, বারিধারা কল কল
    আর কি কাজ বল বাহিরে?
    আজ আর কাজ নাই, চল যাই ঘরে যাই
    বসে যাই গল্পের আসরে
    বৃষ্টিতে ভিজে গেলে, সর্দি, কাশি হলে
    ভূগিতে হবে কত ! বাবারে !
    চল চল ঘরে যাই, চুটায়ে আড্ডা চাই
    ঘরে যাই চা, কফি জোগাড়ে।

    7
    10 Comments
  • Profile Photo
    Soma
    @soma-chowdhury7yahoo-com
  • প্রেমের লগ্ন
    ___________
    রাত্রির কালে বাতিটা নেভানো,
    নক্শী কাঁথাটা শরীরে জড়ানো,
    বালিশের প’রে মাথাটা রেখে;
    ঘুম নাই যদি ও দু’টি চোখে।
    বায়রে ভীষণ বৃষ্টি তখন
    ভাবছে কাউকে প্রেমিক ও মন
    ইচ্ছে করে না গল্প করি?
    বুকর মাঝে জড়িয়ে ধরি?
    না না না, দুষ্টুমী না !
    মজার কিছু কথা বলি।
    চোখে চোখে চেয়ে ভালোবাসা
    আর মায়ার বাঁধনে গলাগলি!
    কতদিন আর এই জী…Read More

    6
    4 Comments
  • Load More Posts
শিক্ষা, অর্থ, ধর্ম, সমাজ কোন কিছুই একজন মানুষ তৈরী করতে পারে না যতক্ষণ না তার ভেতর মানুষ জন্মায়। মানুষ হয় তার বিবেক, বিবেচনা, আর বিচারবোধে।

Proton69

Syed Asger Ahmmed

আমি ঢাকা বিশ্ববিদ‍্যালয়ে মার্কেটিং এ পড়াশোনা করেছি। তবে চাকরী বা ব‍্যাবসা কোনটাই করিনি। ব‍্যাক্তিগত কারণ। 

আমি মিউজিশিয়ান। গীটারিস্ট। এটাই আমার প্রথম পরিচয়। এছাড়াও অনেক জায়গায় লিখি। আমার নিজস্ব ওয়েব আর ব্লগ আছে। সব প্রধান সাইটেই আমার পেজ আছে। আমি ছবিও আঁকি। এ সবের আমার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। আমি জন্ম থেকেই শিল্পী।

Skip to toolbar