Profile Photo

পংকজ প্রিয়মOffline

  • PankajPriyom
  • Profile picture of পংকজ প্রিয়ম

    পংকজ প্রিয়ম

    • 6 months, 1 week ago

    শত বর্ষ পেরিয়ে আজও
    ————————পংকজ প্রিয়ম

    শত বর্ষ পেরিয়ে আজও
    বাংলার আকাশ জুড়ে,
    রবীন্দ্রনাথ বেঁচে আছেন
    কবিতার সুরে সুরে।

    জোড়াসাঁকোর উঠোন জুড়ে
    স্বপ্নের ছিল শুরু,
    শব্দ দিয়ে গড়েছিলেন তিনি
    এক অনন্ত কল্পতরু।

    নদীর জলে, শিউলি ফুলে,
    বর্ষার মেঘের ভাঁজে,
    রবির লেখা আজও যেন
    বাংলা হৃদয় সাজে।

    গীতাঞ্জলির পাতার ভেতর
    মানবতার গান,
    তারই কলম শিখিয়েছে
    ভালোবাসার মান।

    চোখের বালি, শেষের কবিতা,
    বলাকা ডানা মেলে,
    তার শব্দেরা আজও নীরব
    অশ্রু হয়ে খেলে।

    তিনি শুধু কবি শিল্পী তো নন,
    একটা বাংলার প্রাণ,
    দুঃখের রাতে আশার প্রদীপ,
    ভোরের প্রথম গান।

    বিশ্বকবির চরণতলে
    রইলো শ্রদ্ধা ভরা,
    রবীন্দ্রনাথ মানে এখনো
    বাংলা হৃদয় জোড়া।
    _______________________________
    প রি চি তি

    লেখক : কবি ও গল্পকার। শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছেন ৷ সম্পাদনা করছেন-‘পলিমাটি’।
    প্রকাশিত একক গ্রন্থ দুইটি ও যৌথগ্রন্থ- পঞ্চাশের বেশি ৷
    মেইল : paulpankaj864@gmail.

    5
    3 Comments
Skip to toolbar