Profile Photo

পরিমল রায়Offline

  • Parimal-Roy
  • Profile picture of পরিমল রায়

    পরিমল রায়

    3 years, 10 months ago

    পিতার পত্র—১৪

    স্নেহের পুত্র,
    শত শত শুভেচ্ছা দিয়ে পত্র দিলাম। ঈশ্বর তোমার মঙ্গল করুক। পর সংবাদ তোমার পত্র পেয়েছি এবং তোমার রেজাল্ট শুনে খুশী হয়েছি। প্রার্থনা করি , দয়াময় ঈশ্বরের কাছে তোমার মনস্কামনা যেন পূর্ণ করেন। বিশ্বাস করি তিনি ভক্তের অধীন । প্রথম শ্রেণী নিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে আসবে এটাই তো লক্ষ্য।
    তবে শ্রী কৃষ্ণ বলেছেন, তুমি শুধু আমাকে স্মরণ কর, ফলের আশা ত্যাগ কর। তাই তোমাকে বলছি তুমি সেভাবেই চলবে। মহৎ অর্জনের জন্য মহৎ কিছু ত্যাগ করতে হয়। নিরাশ হবার কোন কারণ নাই। এখনো অনেক সময় আছে,তুমি এগিয়ে যাও , ভগবান সাথে আছে। স্যারদের প্রতি শ্রদ্ধাশীল হবে, কারো প্রতি বিদ্বেষ ভাব দেখাবেনা। কিংবা কাউকে তুচ্ছ মনে করবেনা।সমভাবাপন্ন মন নিয়ে থাকতে হয়। অদৃষ্টে যাহা আছে তাহাই হয়। এ কথাটা বিশ্বাস করতেই হবে।
    লেখাপড়ায় মনোযোগী হও, তিনিই সব করবেন। তুমি কেবল নিমিত্ত মাত্র।
    ইতি
    তোমারই পিতা

    পিতার পত্র—১৩

    প্রিয়পুত্র,
    শত সহস্র আর্শিবাদ রইল। তোমার পত্র পেয়েছি। তোমার পরীক্ষার খবরে চিন্তামুক্ত হলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই পরীক্ষা তোমার ভাল হোক। তোমার কামনা পূর্ণ করুক। ঈশ্বরের নাম নিয়ে পরীক্ষা দিতে থাক। কখনো আত্মবিশ্বাস হারাবেনা। দুর্বলতা যেন ক্ষতি করতে না পারে। ভক্তের অধীন ভগবান। ভাল মন্দ তার হাতে।
    যাই হোক বর্তমানে ইরি আবাদ শুরু করব এবং গম এখনো মাঠে।
    আগেই বলেছি তোমার সুখেই আমি সুখী, যত দূরে আছ তত নিকটেই অবস্থান করছ। এতো দুর্বল কনে হও। এগুলো কিছুই না। মনকে সর্বদা সবল ও সতেজ রাখিও। তাই নিয়মিত গীতা পাঠ সুফল বয়ে আনে এবং তৎসঙ্গে পরিমিত বিশুদ্ধ খাদ্যবস্তু।
    তাই বিধি পূর্বক আহার করা উচিৎ। পারতপক্ষে নিয়মিত হরিতকী সেবন করিও।
    আমরা সবাই ভালো আছি। সত্যম, শিবম, সুন্দরম।
    ইতি
    তোমারই পিতা

    8
    5 Comments
Skip to toolbar