Profile Photo

মারুফ হুসেইনOffline

  • peranhafish
  • Profile picture of মারুফ হুসেইন

    মারুফ হুসেইন

    • 4 years, 11 months ago

    আজ আকাশে মুক্ত পাখির মত এ-দিন;
    যেন উড়ে উড়ে গোধুলী ছুয়ে দেখার প্রহর।
    যন্ত্রণা গুলো আমাদের থেকে;
    বহুদূর চলে যাক ক্রমাগত।
    সে যেন অস্পষ্ট, ধোয়া মাখা কুয়াশার চাদরে আবৃত মাঠ,
    মাঠের ধার দিয়ে চাদর গায়ে,
    কাপা কাপা পায়ে হেটে যাওয়া আমি,
    যেন প্রাচীন গ্রাম্য এক বালক।
    হোক আমাদের পথচলা ক্লান্তিহীন,একঘেয়ে
    আর বিভক্ত।
    আমরা ধুসর, বিরক্ত জগত থেকে
    মুক্ত; আমরা কৃষ্ণচুড়া গাছের
    পাতার কিনারা ছুয়ে চলে যাওয়া মৃদুমন্দ হাওয়া।
    আমরা অজান্তে ভেসে যাই,
    শুধু-ই অদৃশ্য সুরে; ভিন্ন ভিন্ন
    লয়,পথ বেয়ে, বহুদুরে।

    5
    3 Comments
    • চমৎকার। কবি হেটে যায় প্রকৃতির আদিপথ ধরে সে পথে খুজে পায় কবিতার অনুসর্গ। শুভেচ্ছা ও স্বাগতম কবি।

    • প্রকৃতি ও মানুষের গল্প। অভিনন্দন।

    • কবিতার মাঝে প্রকৃতির অপরূপ বর্ননা বেশ মুগ্ধ করেছে। প্রীতি ও শুভেচ্ছা কবি।

Skip to toolbar