-
চাইলে আরও একটা বধ্যভূমি বাড়িয়ে যেতে পারো,
মগজের জালে সাম্রাজ্য কে ডায়োজিনিসের দৃষ্টিতে ধ্বংস করতে পারো,
সবচেয়ে ছোট্ট আঙুলের সিংহাসনে নষ্টদের বসার অধিকার দিতে পারো,
লেলিহান চোখের তুরুপে বুকের থোকায় পুষ্পবেদী উড়িয়ে দিতে পারো,
চাইলে রতের তারার আদ্যোপান্ত পুড়িয়ে ফেলতে পারো,
জলাঙ্গী ঢেউয়ের প্রতিটি কণা কাউকে জীবন দেয়নি —স্বীকার করতে পারো,
‘ঈশ্বরের চোখেও অশ্রু আসে?’ অবহেলা করতে পারো,
আমার পূর্বপূরুষের ফেলে যাওয়া পদচ্ছাপ, বুকের ক্ষত,অশ্রুপাতের তরবারি—অস্বীকার করতে পারো,
আমার স্বরতরঙ্গের মোলায়েম আক্রোশে তোমার কানের পর্দা ফেটে যেতে পারে —তবু তুমি নাও শুনতে পারো,
ট্রিলিয়ন ফিট গভীরে লুকানো চেতনার অভিশাপে তোমার অস্তিত্বের বিনাশ হচ্ছে,হবেই—নাও বুঝতে পারো,তবে তুমি কিভাবে নিজেকে মানুষ বলে স্বীকার করবে?
৬ ডিসেম্বর ২০২১
1 Comment
Friends
Alia Alo
@alia-sultana-alo
ওয়াহিদ বাবু
@wahidbabu
Abida Sharmin
@abida-sharmin
FaMo Khan
@famo-khan
Joyeeta Biswas
@joyeeta
Bishal Dey
@bishal-dey
Md.Golam Kibreya
@kibreya
Sahabuddin Shameem
@shameem
riponzaman
@riponzaman


তবুও প্রেমের পাগল মন।