Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 2 years, 1 month ago

    রক্তগঙ্গা লজ্জায় কাঁদে
    – পি কে সরকার

    আজকে তোমার সময় ভালো,
    আত্মদম্ভে করলে কালো,
    হঠাৎ যখন প্রশ্ন ওঠে,
    দায় চাপালে অন্যের ঘাড়ে,
    দায় কি তোমায় ছেড়ে দিবে?
    যে পাপে, হলো সে পাপী,
    সে পাপ তোমায় ধরলো আজি,
    রক্তগঙ্গা পেরিয়ে এসে,
    কি ফল লভিলো নিরীহ প্রাণে!
    উদ্দণ্ডের বীভৎস উল্লাসে,
    রক্তগঙ্গা লজ্জায় কাঁদে।
    বিভীষিকাময় স্মৃতিকাতরতা,
    কাঁদছে বসে মানবতা,
    কে যে ভালো কে যে মন্দ,
    চলছে অহর্নিশ মন দ্বন্দ্ব,
    নিরীহ প্রাণের মন্দ কপাল,
    আসবে কি নির্মল সকাল?

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar