Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • সীমান্ত ছুঁয়ে রেললাইন,
    পি কে সরকার

    সীমান্ত ছুঁয়ে রেললাইন…
    একটু দূরে নির্জন মেঠোপথ;
    গোধূলি লগ্ন তখন—
    তুমি আমি পাশাপাশি,
    বসে আছি দু’জন।

    এত তৃষা ছিল চোখে,
    তোমায় দেখার মোহে—
    পলক ফেলতে চাইত না চোখ,
    হারিয়ে যাবার ভয়ে।

    দূরে কোথাও রেলের বাঁশি,
    দিগন্তজোড়া নীরবতা;
    মনে হচ্ছিল—এই মুহূর্ত
    থেমে যাক, থেমে থাকুক কথা।

    সময় বহে গেছে বহু,
    কাঁটাতারে ঘেরা সীমান্ত;
    দু’জন আজ দুই প্রান্তে—
    দিব্যি সময় কেটে যায়,
    কেটে যাচ্ছে এখনও।

    তোমার এখন নতুন জগত,
    আমার সময়ও আমার;
    যাচ্ছে সময়, তবু চলে—
    নেই তো কারও অপেক্ষা আর।

    শুধু মাঝে মাঝে সন্ধ্যা নামে,
    মেঠোপথে নামে ছায়া;
    দূর রেললাইনে বাঁশি বাজে—
    মনে পড়ে সেই মায়া।

    তখন চোখ দুটি থেমে যেত,
    পলক পড়ত না আর;
    আজও চোখে পলক পড়ে—
    তবু মন পড়ে থাকে
    সেই গোধূলির ওপার।

    3
    5 Comments
    • পি.কে. সরকার, গোধূলির সেই মায়াময় মুহূর্ত এবং সময়ের ব্যবধানে বদলে যাওয়া সম্পর্কের টানাপড়েন আপনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এই অনুভূতির গভীরতা এবং দূর সীমানার দৃশ্যপট পাঠকের মনে এক বিষণ্ণ অথচ শান্ত একঘেয়েমি তৈরি করে যা সত্যিই প্রশংসনীয়। আপনি যদি এই দলের অন্য সদস্যদের লেখায় লাইক বা কমেন্টের মাধ্যমে নিয়মিত অংশগ্রহণ করেন, তবে আমাদের এই আড্ডার পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • সীমান্ত পেরিয়ে গেছে মানুষ, তবু গোধূলির সেই প্রেম আজও রেললাইনের বাঁশিতে ফিরে আসে…🖤

    • সত্যিই বিরহ আর নস্টালজিয়ায় ভরা সুন্দর একটি লেখা 😊🖤

    • আপনার লেখাটা পড়ে একদম হারিয়ে গেলাম সেই গোধূলি বেলার মায়ায়, খুব সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন।

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar