-
*কাঁচের ফ্রেম
‘দিদি-এই দিদি, শোন না…’
খুব মন দিয়ে হোম ওয়ার্ক করছি, একাউন্টিং এর হোম ওয়ার্ক। করতে করতেই মাঝে মাঝে আটকে যাচ্ছি। মাথার চুল ছিঁড়তে মন করছে তখন।‘দিদি, শুনছিস? এই দিদি-’
ভয়ানক বিরক্ত হয়ে ওঠলাম। রাহুলটা আজকাল জ্বালাচ্ছে প্রচুর।আমি কড়া স্বরে বললাম, ‘এই রাহুল ! কি হইছে? দেখিস না কাজ করি-সর এখান থেকে-’
আমার ধমকে সে সরে যাবে, এমন পাত্র সে নয়। অনবরত বকবক করে যাচ্ছে। আমি আবার বললাম, এই তুই যাবি না?সে কোনরকম ভ্রুক্ষেপ না করে আবার বলল, ‘দিদি, এবারের জন্মদিনে আমায় কি দিবি রে? জন্মদিন তো এসেই গেল- গতবার তো ঘড়ি দিয়েছিলি – এবার ওমন কিছু দিস না কিন্তু……’
আমি তাকালাম তার দিকে। মুখজুড়ে পণ্ডিত পণ্ডিত একটা ভাব। বিরক্ত হয়ে বললাম, ‘ এখন এখান থেকে না গেলে – আমি তোকে কিছুই দেবো না…’
এতে তাকে খানিকটা উদাস দেখা গেল, দুঃখী দুঃখী ভাব নিয়ে সে আমার কাছাকাছি ঘেষতে শুরু করল। মুখ বাঁকা করে বলল, ‘ এই দিদি, এমন করিস না…’ তারপর খানিক ইতস্তত করে বলল, ‘দিদি, আমায় একটা রিমোট কন্ট্রোল গাড়ি দিবি?’আমি সরাসরি বলে দিলাম, ‘তুই সরছিস না তো? যাহ,গাড়ি তো দূরে থাক- কচুও দেব না তোকে……’
‘তুই দিবি না তো? দাঁড়া-’ এই বলেই ছোঁ মেরে আমার খাতা আর কলম নিয়ে দৌড় দিল সে! আমি চিৎকার করে উঠলাম, ‘রাহুল, এটা ঠিক হচ্ছে না- আমার খাতা কলম দে বলছি- রাহুল!”
.
‘হি হি..এইবার নিয়ে দেখা তো আমার কাছ থেকে!” এই বলেই বসার ঘরের দিকে ছুটল। তার পিছু পিছু আমিও ছুটে বসার ঘরে আসলাম। কিন্তু তাকে দেখতে পাওয়া যাচ্ছে না- নিশ্চয় লুকিয়ে পড়েছে।
আমি জোরে জোরে বললাম, ‘আমি জানি রাহুল তুই পর্দার আড়ালে লুকিয়েছিস! বেরিয়ে আয় রাহুল…খুব মার খাবি আজ……’আমি ছুটে গিয়েই পর্দা ধরে তুলে ধরতেই অবাক হয়ে গেলাম। রাহুল ছিল না সেখানে! আমি ঘাড় ফিরিয়ে ফের রাহুলের নাম ধরে ডাকতেই দেওয়ালের একটা ছোট ছবির দিকে চোখ পড়ল আমার। রাহুলের ছবি। একটু দমে গেলাম আমি ,গলাটা ধরে গেল। নিজের অজান্তেই বলে ওঠলাম, রাহুল…খাতা…খাতা কলম …দিয়ে দে আমায়…
গলায় ক্ষীণ স্বর, শুকিয়ে যাচ্ছে জিভ। আমি একটা সাধারণ ছবির সামনে দাঁড়িয়ে আছি। স্বচ্ছ কাঁচের ফ্রেমের ওপারে একটা ছোট বালক, তার চোখ মুখে কি হাসি! দুষ্টুমির রেশটা ছড়িয়ে পড়ছে সারা গায়ে……চোখের চশমাটায়ও…
আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। দেহটাকে ক্লান্ত অবসান্ন মনে হচ্ছে, চোখের জলগুলি আষ্টপৃষ্টে জড়িয়ে ধরছে চোখকে। আমি ভাঙা ভাঙা গলায় বললাম, “রাহুল, বানর কোথাকার, আমি দিব তো তোকে গাড়ি……একবার কাঁচের ওপার থেকে বেরিয়ে আয় ভাই..একবার আয়….একটু জড়িয়ে ধরবো তোকে…”
কাঁচের ফ্রেমের ওপার থেকে বেরিয়ে আসে না রাহুল। আমার হৃদয়ে তোলপাড় করে কান্না আসে। আমি চিৎকার করে তার নাম ধরে ডাকি-কেউ তার উত্তর দেয় না……
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 19 November 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 22 March 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 18 July 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 18 April 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 28 October 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 22 October 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
পৌষী পাল
@poushee-paul
Farhana Hossain
@farhana-hossain
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot


খুব সুন্দর গল্প। দিদিরা ভালোবাসে ওরা ভালোবাসতে জানে ভাইদের। আমি খুব ভাগ্যবান একজন যে আমিও একজন দিদি পেয়েছি। সে এই গল্পের দিদির মতই ভালোবাসে আমাকে।