-
প্রেয়শী,
সময় হয়েছে নিষ্ঠুর!
কতকাল যেন লিখিনি কবিতা অন্তর্দগ্ধ মনে,
কতকাল যেন তাকাইনি দূরে উদাস আকাশপানে।
তবু স্তব্ধ ভীষণ নয়নে,
কতকাল জানো ভেবেছি তোমায়
নিদ্রালুপ্ত শয়নে?
কল্পমায়ায় জড়ায়ে তোমায় আপন বক্ষমাঝে,
তুলিলাম কত মিঠে ছলনার ঝড়!
তোমার গোপন আবদার মিটাব বলে
সে ঝড় তীব্র হলো আরো—
আরো বাসনার তেজে।
সে ঝড়ে উড়ে গেল আমাদের সব…
উড়ে গেল অন্ধকারের সাজ,
উড়ে গেল লজ্জারাঙা সুতোখানাও!
রাখিতে পারিনি কিছু!
আর তারপরে তোমার আত্মচিৎকার,
তোমার ক্রন্দন আর বুকভাঙা ঘন নিশ্বাসে
যেন আমার হৃদয়ে সুখের ছন্দ বাজিল!
আমায় ক্ষমা করো হে প্রিয়, কেবলই ক্ষমা!
তোমার অঙ্গদগ্ধ যাতনায় আমার
জানি না কেন এত সুখ লাগে!
——-শ্রাবণ শুভ——-1 Comment
Friends
45abu Kalam
@45abukalam
মো:নুর আলম
@nur-mpngmail-com
Tanvir Hosen
@tanvirhosen
নাদিয়া রিপাত রিতু
@ritu
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon
Prithula Zaman
@prithula
প্রান্ত কুমার (শুভ), আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম এক ঘোর অনুভব করলাম, তবে মনের কোণে একটা প্রশ্ন জাগছে যে এই যে যন্ত্রণার মাঝে সুখ খুঁজে পাওয়ার বিষয়টি কি আসলে একতরফা না কি সেখানেও ভালোবাসার কোনো অদ্ভুত রূপ লুকিয়ে আছে?