-
আমার সাহিত্য পথের গুরু শ্রী কুমার আচার্য্য এর লেখা একটি কবিতা শেয়ার করছি।
প্রস্তুতি
শ্রী কুমার আচার্য্য
সারাটি চেতনা কেন অকারণ কোন যন্ত্রণা বহিছে
কেন যে জীবন তুষানল দাহে অহরহ শুধু দহিছে
কোথা কোন প্রাণ ক্রন্দনাতুর
জাগে বিনিদ্র বেদনা বিধুর
তৃষা হাহাকার মহা-বুভুক্ষা জনম জনম সহিছে
সেই ব্যথা বুঝি মরম আমার গভীর গোপনে বহিছে।বিশ্ব জুড়িয়া গরজে বিচারে রক্তলোলুপ বাঘিনী
মস্তক পড়ে হানিতে ছোবল ফানা বিস্তারে নাগিনী।
কপটা দানব সাজে আশুতোষ
মুখে এঁটে নিয়ে মোহন মুখোশ
পদভারে ধরা কাপে বিব্রতা সসাগরা হতভাগিনী
বক্ষ জুড়িয়া প্রসারিল থাবা রক্তলোলুপ বাঘিনী!বাঁচাও বাঁচাও কাঁদে অসহায় বিপদাপন্ন ধরণী
কেবা উত্তাল মহাসমুদ্রে ভাসাবে শান্তি তরণী!
লালসালিপ্ত আসুরিক ভাব
লক্ষ্মীরে চাহে করিবারে লাভ
ভোলানাথ মরে সেবিয়া গরল কোথা আজ শিব ঘরনী
কে আছো কোথায় কাঁদে অসহায় বিপদাপন্ন ধরণী।জাগে দিকে দিকে রনো হুংকারে স্বার্থের কটু তারণা
পুষ্পিত পুত উপবনে পাপ পিচাশের পদচারণা
প্রেত সভ্যতা হাসে খল খল
ভগবানে ঘেরি জ্বালে চিতানল
বিশ্বাস বিধি লঙ্ঘিয়া রটে সংশয়াতুর ধারণা জাগে দিকে দিকে হুঙ্কার তুলি স্বার্থের কূট তাড়ণা।প্রাণ যেন আজ কি বেদনা চায় চিৎকার করে জানাতে
কত কথা দিয়ে আপনা বুঝাযই পারিনে যে মন মানাতে
বাড়ে ধীরে ঝড়ো বাতাসের বেগ
নীলাকাশ জুড়ে ভাসে কালো মেঘ
দিনের সূর্য বিষাদে ব্যর্থ আলোর তোড়ণ বানাতে
প্রাণ বুঝি তাই জগতেরে চায় চিৎকার করে জানাতে।।কোথা তুমি আজ সুন্দর শিব ওগো দুর্জয় দেবতা
দাও ব্রত ভার বহিতে বিধান দেবতা শির পেতে আজ নেব তা!
এ জীবন দিয়ে হোক পরহিত
হোক প্রাণ মন হোমের সমিৎ
এ আমারে দিয়ে যদি কিছু হয় একবার তুমি ভেব তা!
কোথা তুমি আজ সুন্দর শিব দেবতা ওগো দূর্জয় দেবতা!আগত দিনের মহা উৎসবে পারি যেন প্রভু লাগিতে
সংকট ভীতি সংগ্রাম মাঝে আঁখি মেলে চাই জাগিতে
প্রয়োজন হলে নাও আর বার
দধীচির মত পাঞ্জর হার
দাও ব্রতচারী ভগিরথ সম গঙ্গার ধারা মাগিতে
আগত দিনের সৃজন উৎসবে পারী যেন প্রভু লাগিতে।।কোথা আসন্ন মহামঙ্গল কোন পথে কোন লগনে
হয়তো তোমার দুন্দুভিতার অঙ্গনে বাজে সঘনে! তাই শুভাশুভ নানা ঘটনার
মাঝখানে চলে আয়োজন তার
তাই শশী আনে আলোহারা রাত সূর্য মলিন গগনে
কোথা আসন্ন মহামঙ্গল কোন পথে কোন লগনে!18 Comments-
@Drako Sajib thank you
-
@mamtaz-hasan thank you
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
Md. Ariful Islam
@mdarifulislam
মোহাম্মদ শাহ্ আলম মোল্লা
@sabarkantho
Md Anowar Ebrahim
@rjanowar99
Jannatul Faddus
@jannatul123
মাহ্দী সাকিব
@mahdi-sakib
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman


অভিনন্দন গুরু-শিষ্যের প্রেম।