Profile Photo

সৃষ্টিOffline

  • premdevota
  • এই শহরের খেলা দেখো
    তুমি ব্যস্ত জীবনের আয়োজনে
    আর আমি অলস নির্বাক সংবর্ধনায়।
    চিনচিনিয়ে মেনে না নেয়ার অস্ত্রহীন
    অসহায়ত্ব আমার মাঝেই যুদ্ধরত।

  • ভাবনা গুলোই এমন
    প্রকাশিত হয়না
    দ্বিধা দন্ডে!

    যে কথা সিদ্ধান্তের উর্ধ্বে
    কম জানা লোকের পরিচয় মেলে।

    4
    1 Comment
  • Profile picture of Arif-Arian

    Arif-Arian and Profile picture of সৃষ্টিসৃষ্টি are now friends

    Profile Photo
    Arif-Arian
    @arif-arian
  • যখন মনে পড়েঃ

    আমার মনে হয় নিজের ব্যাপারে
    আমি আমার সারাজীবনে কখনো হার অনুভব করিনি। বা হেরেও যাইনি। কেন জানিস মেয়ে?

    আমি আমার ছকে আমার চারপাশটা সাজিয়ে তবেই প্রেম শর্তে নেমেছি। বলেছি কখনো তোমার থেকে দূরে যাবনা। দেখ যাইনি। তুই চাইলেই জানতে পারিস আমি কেমন আছি।

    তবুও এক তোমাকে নিয়েই আমি বেহিসেবী ছকে রেখেছিলাম নিজেকে বারবার। কোন ক্ষোভ বা আফসোস ন…Read More

  • শহর পেরুলেই তীব্র গতি
    রোমন্থন ভরা পাগলামি।
    শিব চূড়া কিংবা গহীন খুম!
    কতদিন হয়না সত্তাদ্বয়ী গুম।

    2
    1 Comment
  • প্রচলিত ধারণাই দৈনন্দিক জীবন

  • উড়িয়ে আঁচল, হাওয়ার দোষ,
    কুসুম বনে মাতাল মৌ।
    মালি ছুঁইলে লজ্জাবতী,
    বিহংগের চোখে সর্ষে ফুল।
    দেবতার বরে, দুর্গা তুমি!
    অন্যের কাছে রাবণ সই।

    (একটি শ্যামবর্ণ কাজলদেয়া মেয়ে বসে আছে,
    আঁচল উড়িয়ে নেশাভরা চোখে।
    ছবিটি ফেসবুকে দিয়েছেন তিনি। তার কমেন্টে আমি….)

  • প্রশ্ন?

    তুমি আমার!
    প্রিয়জন
    না
    প্রয়োজন?
    সেটা বুঝতে পারলে,
    উত্তরে হ্যাঁ আসবে।

    প্রিয়জনকেই, জানিস তো!
    ভীষণ প্রয়োজন।

    1
    3 Comments
  • বিবর্ণতাও একটা রঙ!
    যেমন আমি।
    দুরত্বের মাঝেও গুরত্ব বাড়ে।
    যেমন তুমি।

    কল্পনারও একটা আলাপন থাকে,
    এবস্ট্রাক একটা বিষয় গড়ে।
    মেঘেরও একটা গতি থাকে,
    উদ্দেশ্যহীন বাস্তবরূপ হয়ে।

    নিয়মেরও বোকামি থাকে,
    যান্ত্রিকতার ভাজে ভাজে।
    কোলাহলের চিৎকার থাকে
    নীরবতার অভিনয়ে।

    তোমার অনেক আক্ষেপ থাকে,
    আমার অক্ষমতায় নিশ্চুপ হয়ে।

  • তোমার একটা ঘর হোক,
    আশ্বস্ত বিশ্বত ভরসার কেউ হোক।
    তোমার একজন সংগী হোক,
    কফির মগে চুমুকের প্রিয় হোক!

    তোমার একটা সংসার হোক
    তুমুল প্রেমে সৃষ্টি হোক।

    আবার নতুন করে শুরু হোক,
    গায়ের ঘ্রাণের শান্তির ঘুম হোক।

    4
    2 Comments
    • সবাই খোঁজে একটা প্রিয় ঠিকানা
      যেই ঠিকানার নিশানা নেই কোথাও!
      সব পাখি তবু ফিরে যায় নীডে
      নীড়হারা তুমি কোন বেদনা উড়াও?

  • আমি পথিক হব তোমার সাথে
    সমান্তরালে চলব নিশ্চুপে।

    আমার মাঝেই ঘর হোক
    প্রিয়তমা!
    তোমার শেষ ঠিকানা।

    4
    3 Comments
  • অন্ত:হীণ ভাবে চাই বলে
    তোর প্রতি খেয়ালে মনোযোগী।
    ঝগড়া, তাতো মাগী কয়ে
    ডাকার তীব্রতা।
    তোর খোলা চুলের খোপা বাঁধা,
    শরীর জুড়ে কামিনী ঘ্রাণ!
    আমার বখাটেপনা বাড়িয়ে দেয়।
    তোর অনাবৃত গোপন দেশ,
    আমার উন্মাদ প্রেমের আহবান।
    তোরে এমনি করে চাই বলেই,
    ছিনালি হাসিতে রই কাছে।

  • থাকুক আমার প্রেম
    কোকিলের মতই অবুঝ রীতিতে।
    তবুও প্রেম বাঁচুক
    কাদা ছোরা ছুরি না হয়ে।

    এভাবেই সমাজের অনুশাসনকে
    চরম তোয়াক্কায় দুরত্বে ভাল থাকুক,
    প্রেম।

  • আমি তো সীমাবদ্ধ তোমার শেষ কথায়।
    তুমি তো জানো, আমি কতটা তোমার?

  • ঘুম থেকে উঠে দূরে গাড়ির চলাচলের শব্দ। আর ঠিক জানালার পাশেই ভিন্ন ভিন্ন প্রজাতির পাখির শব্দ। তার সাথে তোমার আমার মান অভি্যোগের কথোপকথন মিলেই কি সংসার!

  • মানুষ বাঁচে আশায়।
    কি পেল, না পেল
    তা শুধুই শারিরীক ও মানসিক চাপ।
    যা কখনো কখনো সম্পর্ক রক্ষা করতে গিয়ে বাড়তি পথচলা, শারীরিক চাপ।
    আবার করতে না পারার বিপরীতে অপ্রীতিকর পরিস্থিতিতে পরা, মানসিক চাপ।
    এই দুই চাপে টিকিয়ে থাকে বলেই আমরা মানুষ।
    মানুষ বলতে, বায়োলজিক্যাল আইডিন্টিফিকেশানের দুটি বিপরীত বৈশিষ্ট্যর মানুষই বোঝায়।
    এক ধরণের বৈশিষ্টের নাম দ…Read More

    3
    3 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 20 April 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

      • আনন্দিত। 🥰 এ নিয়ে সম্ভবত ৪ টি লেখা আপনারা পছন্দ করেছেন। এর নামই অনুপ্রেরণা।

  • নির্লোভ প্রেমে
    কামনার চেয়ে
    ভালবাসাবাসিতে
    ছন্দ থাকতে হয়।
    তখন দন্দসুখে
    উত্তালতায় অপ্রাপ্তিকেই
    প্রেম বলে।
    তুমি সেরা সত্যিই
    শ্রেষ্ঠ তবে নও।
    তুমি প্রেমিকা বটেই
    আদর্শে নও।

  • তীব্র ইমোশনাল কিংবা দূর্বল যায়গায় অতি মানবীয় আচরণ যখন ব্যক্তিত্বে পরিনত করে তখন ঐ ইমোশনাল বিক্রিয়া ঘটে। হয়তো তাই প্রেম।

    1
    1 Comment
  • রাতের আকাশটা দেখেছ?
    কি নৃশংস নিশ্চুপ কোলাহলে ভরপুর।
    যদি না দেখো তবে একবার
    বারান্দায় এসে দেখো।
    আমি অগ্নি শলাকার যন্ত্রণার
    কসম খেয়ে বলছি,
    কান পেতে শুনতে পারবে
    লাইট নেভানো কোন ঘর থেকে
    প্রতারক প্রেম নাশের কান্না।
    আর তার উপর ভর করে আছে
    পৈচাশিক আত্নার যৌবনান্দ।
    একটু খেয়াল করে দেখো,
    পাশের বারান্দায় তোমার বয়সী কেউ
    ফিরছে নীল ছবির গোপন সুখ নিয়…Read More

    3
    1 Comment
  • রাতের আকাশটা দেখেছ?
    কি নৃশংস নিশ্চুপ কোলাহলে ভরপুর।
    যদি না দেখো তবে একবার
    বারান্দায় এসে দেখো।
    আমি অগ্নি শলাকার যন্ত্রণার
    কসম খেয়ে বলছি,
    কান পেতে শুনতে পারবে
    লাইট নেভানো কোন ঘর থেকে
    প্রতারক প্রেম নাশের কান্না।
    আর তার উপর ভর করে আছে
    পৈচাশিক আত্নার যৌবনান্দ।
    একটু খেয়াল করে দেখো,
    পাশের বারান্দায় তোমার বয়সী কেউ
    ফিরছে নীল ছবির গোপন সুখ নিয়…Read More

  • Load More Posts
It’s not how much you have but how much you enjoy that's makes happiness.

সৃষ্টি

সৃষ্টি

গল্পকার, চিত্রনাট্যকার ও ভিডিও সম্পাদক

ফিল্মমেকার

Skip to toolbar