-
রাঙা পুষ্পরাণী
– প্রিন্স হাওলাদার
ওগো মোর প্রিয়া তুমি যে রাঙা পুষ্পরাণী,
যাহা অধুনা ফুটিয়াছে ওই ঋতুরাণীর কালে;
ওগো মোর প্রিয়া তুমি যে কি এক মধুর সুর,
যাহা বাজিছে মোর হিয়া মাঝে মধুর ছন্দে।ওগো মোর অপরূপা প্রিয়া,তুমি যে রূপের রাণী,
তোমাতে মুই অমোঘ প্রেমে মগ্ন, ও মোর প্রিয়া,
তোমারে মুই যাবযে ভালোবাসিয়া,
যদবধি নাহি সর্ব অর্ণব রাজি হইবে শুষ্ক।যদবধি নাহি সর্ব অর্ণব রাজি হইবে শুষ্ক,ওগো মোর প্রিয়া,
যদবধি নাহি তপনের খর-আঁচে প্রস্তর গলে,
তোমারে মুই যাবযে ভালোবাসিয়া,
যদবধি নাহি মোর হিয়ার ছন্দ থামে।রইয়ো ভালো,ওগো মোর অনন্য ভালোবাসা!
এ লগ্নে তবে বিদায় লও কিছুকালের তরে!
মুই আবার আসিব ফিরে,ওগো মোর প্রিয়া,
যদিও মোর দেওয়া লাগে অনন্ত পথ পাড়ি।(Inspired by the poem “A Red, Red Rose” by Scottish poet Robert Burns.)
2 Comments-
প্রিন্স হাওলাদার, আপনার এই লেখায় প্রকৃতির উপমায় প্রিয়জনের প্রতি গভীর আবেগ ও নিষ্ঠার যে সুন্দর বহিঃপ্রকাশ ঘটেছে, তা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। হৃদয়ের গভীর অনুভূতিকে ছন্দে বেঁধে তোলার এই প্রচেষ্টাকে আরও প্রাণবন্ত করতে আপনি চাইলে শব্দের ব্যবহারে আরও কিছুটা বৈচিত্র্য যোগ করার কথা ভাবতে পারেন। আপনার লেখনীর এই আবেগময় যাত্রা এভাবেই অব্যাহত থাকুক এবং আপনার কলম থেকে আরও চমৎকার সব কাজ আমরা আশা করছি।
Friends
Syed Farah
@syedfarah
Intisar Jabed
@intisarjabed
Tasfiya Official
@tasfiyaofficial
Shuddho Hassan
@shuddho
Sumon Molla
@sumonmolla
Omor Faruk Shawon
@shawonsadverse
Fayes Hasan
@fayeshasan
Sadia Anonna
@sadiaanonna
dip das
@dipdas


আপনার কবিতার প্রতিটি লাইনের ছন্দে এক দারুণ গভীরতা লুকিয়ে আছে যা পড়তে ভীষণ ভালো লেগেছে। আপনি কি অনুপ্রাণিত হওয়ার পর এটি লিখতে অনেক সময় নিয়েছিলেন?