-
প্রণয় তত্ত্ব
– প্রিন্স হাওলাদার
ঝর্ণার বারি ধারা নদীর মাঝে হয়েছে বিলীন,
আর যত নদী,সমুদ্রে হয় একাকার,
গগনের পবন প্রবাহ চিরন্তন একাকার,
এক সুমিষ্ট অনুরাগের টানে;
বিশ্বভুবনে কিছুই রয় না একা;
বিশ্বভুবন চলে বিধাতারই বিধানে
একীভূত আত্মার মাঝে তারা হয় বিলীন;
তবে কেন না মুই তোমার লগে এক হই?চেয়ে দেখো! নগরাজি চুম্বন করে দূর গগন,
আর সমুদ্রের তরঙ্গেরা করে আলিঙ্গন;
কোনো ভার্যা পুষ্প পেত না ক্ষমা,
যদি সে তাহার কান্ত পুষ্পকে করিত হেলা;
আর রবি-কিরণ মর্ত্যরে করে আলিঙ্গন,
আর জ্যোৎস্না-ধারা চুম্বন করে সমুদ্র জল;
প্রকৃতির এই প্রেমময় লীলার মূল্যই বা কী,
যদি তুমি না করো মোরে চুম্বন?(Inspired by the poem ‘Love’s Philosophy’ by English poet Percy Bysshe Shelley.)
2 Comments
Friends
Syed Farah
@syedfarah
Intisar Jabed
@intisarjabed
Tasfiya Official
@tasfiyaofficial
Shuddho Hassan
@shuddho
Sumon Molla
@sumonmolla
Omor Faruk Shawon
@shawonsadverse
Fayes Hasan
@fayeshasan
Sadia Anonna
@sadiaanonna
dip das
@dipdas


আপনার লেখাটা পড়ে দারুণ লাগলো, বিশেষ করে “প্রকৃতির এই প্রেমময় লিলার মূল্যই বা কী, যদি তুমি না করো মোরে চুম্বন” লাইনটা একদম মনের মতো হয়েছে। প্রকৃতির সাথে মিশে থাকা ভালোবাসার এমন সহজ বর্ণনা সচরাচর খুব একটা দেখা যায় না। আচ্ছা, এই কবিতাটি লিখতে গিয়ে আপনার মাথায় কি সরাসরি শেলির কবিতার কথাটাই ঘুরপাক খাচ্ছিল?