Profile Photo

প্রিন্স হাওলাদারOffline

  • PRINCE-HOWLADER
  • প্রথম দর্শন
    – প্রিন্স হাওলাদার
    জনারণ্যের মাঝে সহসা, থমকি দাঁড়ালাম,
    বিস্ময়ভরা নয়ন মেলিয়া, কারে যে হেরি নাম।
    চঞ্চল হিয়া স্থির হইল, নিমিষের তরে হায়,
    একাকীত্বের সেই স্বাধীনতা, পলকে গলিয়া যায়।

    বাঁধনবিহীন ছিল যে জীবন, অরণ্যের সম একা,
    আজ কেন তবে ব্যাকুল হইল, পাইয়া তোমার দেখা?
    চারিদিকে মোর শত কোলাহল, কিছুই না শুনি কানে,
    মগ্ন হইয়াছি তিলে তিলে আমি, তব রূপসুধা পানে।

    নাহি জানি কেন শিহরিত তনু, কাঁপিতেছে থরথর,
    আপন মহিমা হারাইল আজি, হইয়াছি পরবশ।
    যে আঁখি ডানিয়া মুক্ত গগন, দেখিত আপন মনে,
    সে আজি কেন গো বদ্ধ হইল, তব আঁখি-সন্দর্শনে?

    পুরানো সে সেই গর্ব আমার, একা রহিবার সুখ,
    চূর্ণ হইল হেরি একি হায়, অপরূপ তব মুখ।
    স্বাধীনতা মোর বিদায় মাগিল, মানিয়া পরাজয়,
    মোর হৃদয়েতে শুরু হল আজি, নতুন এক বিস্ময়।

    থমকি চরণে দাঁড়ালাম আমি, ভিড়ের ওই মাঝখানে,
    নূতন এক মায়া জড়াইয়া গেল, বিঁধিল প্রেমের বাণে।
    প্রেমের প্রথম পরশ লাগিয়া, ভাঙিল সকল ভুল,
    জনারণ্যে আজ হারায়ে গিয়াছি, আমি যে অকূল।

    4
    4 Comments
    • প্রিন্স হাওলাদার, আপনার লেখা কবিতার লাইনগুলো সত্যিই খুব সুন্দর আর ছিমছাম। একাকীত্ব হারিয়ে কারো প্রেমে পড়ার অনুভূতিটা খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। মাঝরাস্তায় দাঁড়িয়ে এমন হুট করে কারো মায়ায় পড়ে যাওয়ার বর্ণনাটা খুব ভালো লাগলো।

    • প্রথম প্রেমের মুগ্ধতা এত সুন্দরভাবে শব্দে বেঁধেছেন যে মন ছুঁয়ে যায়।

    • প্রিন্স হাওলাদার, জনারণ্যের ভিড়ে হঠাৎ থমকে দাঁড়ানোর এই অনুভূতির বর্ণনাটি বেশ গভীর এবং আবেগী, তবে ছন্দের সামান্য কিছু অদলবদল করলে এই সুন্দর ভাবধারাটি আরও শ্রুতিমধুর হয়ে উঠতে পারে, তাই আপনার চমৎকার এই লেখনী অব্যাহত রাখুন।

Friends

Profile Photo
Syed Farah
@syedfarah
Profile Photo
Intisar Jabed
@intisarjabed
Profile Photo
Tasfiya Official
@tasfiyaofficial
Profile Photo
Shuddho Hassan
@shuddho
Profile Photo
Sumon Molla
@sumonmolla
Profile Photo
Omor Faruk Shawon
@shawonsadverse
Profile Photo
Fayes Hasan
@fayeshasan
Profile Photo
Sadia Anonna
@sadiaanonna
Profile Photo
dip das
@dipdas
Skip to toolbar