-
মুগ্ধ আবেশ
– প্রিন্স হাওলাদার
অধরে আমার অকারণ হাসি, হৃদয়ে জাগে গান,
তোমারি লাগিয়া ব্যাকুল হইয়া, উচাটন নহে প্রাণ?
ভিড়ের মাঝে যে থমকিয়া যাওয়া, ছিল শুধু সূচনা,
এখন যে হিয়া নিভৃত কোণেতে, করিছে আল্পনা।সেই যে মায়াটি জড়াইয়াছিল, আঁখি-সন্দর্শনে,
তাহারি আবেশে মজিয়া রহি যে, দিবানিশি প্রতিক্ষণে।
একাকীত্বের সেই স্বাধীনতা, হারাইয়া গিয়াছে কবে,
বাঁধিয়াছি মন নব বন্ধনে, নীরব মহোৎসবে।বারবার করি চ্যাটবক্স চেক, আকুল পিয়াস নিয়ে,
একটুখানি ওই বারতা আসিলে, মন ভরে সুধা দিয়ে।
জানি না কি লিখি, জানি না কি ভাবি, হাসিয়া হই আকুল,
প্রেমের কাননে ফুটিয়া উঠিল, ছোট ছোট কিছু ফুল।আগে তো ছিল না এমন চপল, গাম্ভীর্য ভরা হিয়া,
এখন সে কেন পাগলের সম, বেড়ায় যে ঘুরিয়া।
পুরানো সে সেই গর্ব আমার, একা রহিবার সুখ,
ধুলায় মিশিল হেরিলে যখন, তোমার ওই হাসি মুখ।নূতন এক মায়া বিঁধিয়াছে বাণে, শান্তি না পাই মনে,
ক্ষণিকের দেখা চিরস্থায়ী হল, এই মধুলগনে।
অধরে আমার অকারণ হাসি, চ্যাটবক্স করি চেক,
তব মুগ্ধতা আঁকিয়াছে মনে, প্রেমের নূতন রেখ।5 Comments
Friends
Syed Farah
@syedfarah
Intisar Jabed
@intisarjabed
Tasfiya Official
@tasfiyaofficial
Shuddho Hassan
@shuddho
Sumon Molla
@sumonmolla
Omor Faruk Shawon
@shawonsadverse
Fayes Hasan
@fayeshasan
Sadia Anonna
@sadiaanonna
dip das
@dipdas

সুন্দর মাত্রাবৃত্তের ছন্দ। দোলা দিয়ে গেল বেশ —
” …
সেই যে মায়াটি। জড়াইয়াছিল,। আঁখি-সন্দর । শনে,
তাহারি আবেশে। মজিয়া রহি যে,। দিবানিশি প্রতি। ক্ষণে
… ”