-
তুমি চলে গেলে প্রিয়তমা!
রাখলেনা কথা;
গাইলেনা গান।
মনে কি পড়ে,
অকাল সূর্যাস্তের আহবান?
তোমার মাতংগে ফেটে পড়ে উল্লাসে
হায়নার দল,
প্রেম কিরিটি এসেছিলো হায়
তাঁর বাঁশির শব্দে ভেঙেছিলো ঘুম
তুমি ওঠোনি, দাওনি সাড়া,
একটিবার দেখো
সে আছে দাঁড়িয়ে
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে,
মৃত্যু তব উন্মাদ ভালোবাসা,
একটিবার এসো প্রিয়তমা,
ঐ যে অর্জুন তার সখার সাথে কুরুক্ষেত্রে দাড়ায়ে,
পাঞ্চালীর শোধ নিবে বারে বারে,
রণাঙ্গনে শুনি কার বজ্রনাদ
তবে কী এলে প্রিয়তমা,
আমার নি:শ্বাসের শেষ বার্তা লয়ে,
এসো বারে বারে,
আমার প্রতি জন্মে
আরেক জন্মের রাজমুকুট হয়ে।
প্রীতম বিশ্বাস
১০/০৬/২০২৩
Friends
সুশোভন ইফতেখার শাওন
@shosovon
Prithula Zaman
@prithula
এস এম সজিবুল ইসলাম
@shojib-rumman
Md-Shajib-Sikder
@md-shajib-sikder
Queen Ritu
@smilee88
ইয়াসিন আরাফাত
@easir-arafat
মো: কামরুল হাসান (অপু)
@kamrul-hasan
চিন্তাতরঙ্গিনী
@thoughtwaves
Ikram Akbar
@ikram-akbar

