Profile Photo

Pritam BiswasOffline

  • Pritam-Biswas
  • Profile picture of Pritam Biswas

    Pritam Biswas

    • 4 years, 11 months ago

    চন্দ্রপরী
    চন্দ্রপরী তুমি কী ভেনাস দেবী
    তোমার আগমন যেন ক্যাসিওপিয়া
    তোমার আগমনে নীল জোছনা এল
    তাই হয়তো লালায়িত জিউস

    তোমার নীল রূপ প্রকৃতিকে ধন্য করে
    তোমার নীল আলোয় এই বসন্ত ধন্য

    নস্টালজিয়ায় আছে কোন কবি
    সে যেন শতযুগের পিপাসার্ত

    চন্দ্রপরী চল আমরা উড়ে চলি
    সবুজ বনানীর উপর দিয়ে
    কিংবা নীল সমুদ্রের উপর দিয়ে
    দেখ ঐ বটগাছ সে যেন তোমার আশায়
    বহু যুগের তপস্বী
    ডায়না দেবীর মত শিকারে কী যাও তুমি
    তুমি কী প্রমিথিউসের লিভার
    তাই আজও অম্লান আছ তুমি।।

    10
    7 Comments
Skip to toolbar