Profile Photo

আর.এম.রিফাতOffline

  • R.M.RIFAT
  • Profile picture of আর.এম.রিফাত

    আর.এম.রিফাত

    • 1 month, 2 weeks ago

    **”আমার রব্বাতুল বাইতের নামে”**

    **আসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ**
    **আমার প্রিয়… সাইয়্যেদাতি… ঘরের রানী… বেহেশতের সুবাস…**
    কি নামে ডাকি বলেন তো? নাম ফুরায় যাবে, ডাকা ফুরাবে না ♥️

    প্রিয়,
    আপনাকে আমি রুটিন করে মনে করি। ফজরের আজানে, যোহরের রোদে, আর এশার শেষে। দিনে তিনবার। ঠিক যেমন নিয়ম করে ঔষধ খায়।

    অনেক কথা জমে আছে। আপনাকে খুঁজতে গিয়ে কত মানুষের কত তামাশা শুনেছি। কেউ বলেছে “পাগল”, কেউ বলেছে “এখনো এমন মেয়ে আছে?”
    আমি চুপ করে আকাশের দিকে তাকিয়ে বলেছি “আল্লাহ আছে”।

    **আচ্ছা বলেন তো,** আপনি কোন শহরে? কোন গলিতে?
    এই ফেতনার বাজারে আপনার ঈমান ঠিক আছে তো? আপনার চোখের পর্দা ঠিক আছে তো?
    খুব চিন্তা হয়। দোয়া করি রব আপনাকে যেন ফেরেশতাদের মতো হেফাজত করেন।

    আমি আপনাকে প্রাসাদ দিতে পারবো না প্রিয়।
    কিন্তু আমার ছোট্ট ঘরের প্রতিটা কোণে কোরআন থাকবে।
    আপনার জন্য আলমারি ভর্তি বই থাকবে, আতরের শিশি থাকবে, আর জানালার পাশে একটা জায়নামাজ থাকবে।
    মাসে মাসে হীরা দিবো না। প্রতি সপ্তাহে আপনার পছন্দের একটা কিতাব এনে দিবো ইনশাআল্লাহ।

    আমার ইচ্ছা কি জানেন?
    আপনি আমাকে শেখাবেন কিভাবে অল্প টাকায় বারাকাহ আনতে হয়।
    কিভাবে লোকের সাথে নরম গলায় কথা বলতে হয়।
    কিভাবে পথের এতিমটাকে দেখে বুকের ভেতরটা মোচড় দেয়।

    আর আমি?
    আমি শেখাবো কিভাবে রাগ না করে চুপ থাকতে হয়।
    কিভাবে তাহাজ্জুদে সিজদায় গিয়ে আপনার নামটা নিতে হয়।

    **শুনেন…**
    আমার প্রিয় খাবার মধু আর খেজুর । মাঝে মাঝে বাহির থেকে ফিরতে দেরি হবে। আপনি দরজা খুলে বলবেন “আজ রান্না করিনি”।
    আমি হেসে বলবো “আচ্ছা, আমার রানী তাহলে আজ বিরিয়ানি বানিয়েছে তাইনা?” 😊

    আমাদের বাসর রাতটা কেমন হবে জানেন?
    কোনো ক্যামেরা থাকবে না, কোনো গান থাকবে না।
    শুধু থাকবে একটা কোরআন, দুইটা জায়নামাজ আর আপনার হাতে আমার লেখা প্রথম কবিতার খাতা।
    আপনি তেলাওয়াত করবেন, আমি পাশে বসে শুনবো।

    আমাদের দিন শুরু হবে আপনার কন্ঠে সূরা ইয়াসিন দিয়ে।
    আর রাত শেষ হবে সূরা মুলক দিয়ে। আপনি পড়বেন, আমি শুধু বলবো “আরেকবার প্রিয়, শুনি”।

    আমরা প্রতি মাসে চুক্তি করবো। ১০টা আয়াত মুখস্থ, ৩টা হাদিস।
    মাস শেষে একজন আরেকজনের পরীক্ষা নিবো।
    আর চূড়ান্ত রেজাল্ট? সেটা আল্লাহর আরশের নিচে।

    জানি না মালিক কবে কবুল করবেন।
    তবে আমি বিশ্বাস করি, কোনো এক শুক্রবারে আপনি সাদা নিকাব পরে আমার জন্য অপেক্ষা করবেন।
    চারপাশে হইচই থাকবে না। শুধু আমার বুকের ভেতর একটা নীরব ঢোল বাজবে।

    **প্রিয়তমা…**
    ভালোবাসবো ঠিকই, কিন্তু তার চেয়ে বেশি শ্রদ্ধা করবো।
    কারণ আপনি আমার দ্বীনের অর্ধেক।

    আল্লাহ আমাদের জুটি যেন হয় জান্নাতের জুটি। আমিন।

    **ইতি**
    **আপনার জন্য দোয়া করা সেই মানুষটা**
    **R.M.RIFAT** ✍️

    2
    4 Comments
    • লেখাটুকু পড়ে মনটা একদম ভরে গেল, খুব সুন্দরভাবে মনের অনুভূতিগুলো ফুটিয়ে তুলেছেন আপনি। আজকালকার দিনে এমন স্বচ্ছ আর পবিত্র ভাবনার মানুষের দেখা পাওয়া সত্যিই ভার। আল্লাহ আপনার এই সুন্দর দোয়া এবং চাওয়াগুলো কবুল করুন।

    • ভালোবাসা যেন পার্থনা! খুব সুন্দর!

    • এটাই যেন হয়,জীবনটা দীনের জন্য উৎসর্গ করা এ জীবন কয়জনে যাপন করতে পারে, দোয়া রইলো এমন জীবন যেন সবাই গঠন করতে পারে ভালো লাগলো।

    • আপনার লেখাটির “বাসর রাতটা কেমন হবে জানেন? কোনো ক্যামেরা থাকবে না, কোনো গান থাকবে না, শুধু থাকবে একটা কোরআন, দুইটা জায়নামাজ আর আপনার হাতে আমার লেখা প্রথম কবিতার খাতা”—এই অসাধারণ স্বপ্নমাখা অংশটুকু পড়ে মনের ভেতর পবিত্র এক স্নিগ্ধতা অনুভব করলাম, যা অনেকটা শরৎকালের নির্মল আকাশের মতো স্বচ্ছ ও স্নিগ্ধ; তাই আপনার এই সুন্দর অনুভূতির বহিঃপ্রকাশে ছোট ছোট অনুচ্ছেদ যোগ করে বাক্যগুলোকে আরও একটু গুছিয়ে লিখলে এটি পাঠকের হৃদয়ে আরও গভীর রেখাপাত করবে, আপনি অবশ্যই লেখা চালিয়ে যান।

Skip to toolbar