-
উঠোনে এসে পড়া এক ফালি রোদের মতোই আমাদের প্রতিশ্রুতি বদ্ধ হওয়া সম্পর্কটা অল্প সময় অবধি স্থানীয় হয়। ঐ এক ফালি রোদ কেমন অল্প কিছু সময়ের জন্য এসে উঠোন জুড়ে অনেক ক্ষানি মাধুর্য ছড়ায়, আর বিদায় বেলায় তার স্মৃতি রেখে যায় । সেইদিনের পর আর তোমার পাঠানো চিঠি গুলোর উত্তর পাঠাইনি । সবগুলো একটা কাঠের বাক্সে যত্নে তুলে রাখতাম, এভাবে অনেক চিঠি এসে জমা হতো আমার সেই কাঠের বাক্সে যার কোনো উত্তরই আমি পাঠানি তার প্রাপককে। জানতাম উত্তর না পেতে পেতে একদিন তুমি এই ঠিকানায় চিঠি লেখা বন্ধ করে দিবে। সেদিন আর অপেক্ষায় থাকবেনা কোনো উত্তরের । সেদিন ভুলে যাবে এই পথের ঠিকানা। আমি তখন শুধু তোমার মনের এক সূক্ষ্ম ঝাপসা অনুভূতি হয়েই থাকবো।
# একফালি রোদ~উদ্দীপ্ত
2 Comments
Friends
রেনেসাঁ
@ranesa
স্মৃতি রানী রত্না
@srratna1990
মোঃ বায়েজীদ
@bayejid
Rehana Akter
@rehanaakter
Md. Safi Mahmud
@safimahmud
আব্দুল্লাহ
@g-m-abdulah
শেখ মোহাম্মদ হাসানূর কবীর
@kabir-hasanur
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula


চমৎকার গদ্য। অভিনন্দন।