তুলট | রহমান সুমন | Activity
শিরোনাম- প্রিয় নীলাঞ্জনা 
কলমে- রহমান সুমন
তারিখ- ০১ সেপ্টেম্বর ২০২৬
জানালার কাঁচে টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়ছে। প্রতিটি ফোঁটা যেন আমার হৃদয়ের একেকটি না-বলা কথার অনুবাদ। আকাশ আজ যেমন তার সমস্ত জমে থাকা কান্না ঝরিয়ে দিচ্ছে, আমিও তেমনি তোমার স্মৃতির কাছে নিজেকে বারবার হারিয়ে ফেলছি। মনে হয়, এই বৃষ্টি শুধু প্রকৃতির নয় এ আমারও বিরহের বৃষ্টি। জানো, বৃষ্টি নামলেই পৃথিবীটা কেমন যেন বদলে যায়। চারপাশের সবকিছু নতুন হয়ে ওঠে, অথচ আমার ভেতরটা আরও পুরোনো হয়ে যায়। পুরোনো হয়ে যায় তোমার হাসি, তোমার চোখের ভাষা, তোমার সঙ্গে কাটানো সেই অল্প কিছু মুহূর্ত। আজও মনে হয়, তুমি হয়তো হঠাৎ করে এসে বলবে, এত চুপচাপ কেন? অথচ জানি, সেই ডাকটি এখন শুধু কল্পনাতেই শোনা যায়। তোমাকে হারানোর পর বুঝেছি, মানুষের জীবনে কিছু শূন্যতা কখনো পূরণ হয় না। সময় অনেক কিছু বদলে দেয়, কিন্তু কিছু অপেক্ষা, কিছু অভিমান, কিছু ভালোবাসা সময়ের কাছেও হার মানে না। তোমার অনুপস্থিতি আমার প্রতিটি দিনের নীরব সঙ্গী। ভিড়ের মাঝেও আমি একা, হাসির আড়ালেও বিষণ্ন। প্রতিটি সন্ধ্যায় যখন আকাশে মেঘ জমে, মনে হয় তুমি বুঝি কোথাও দাঁড়িয়ে একই আকাশ দেখছ। হয়তো তুমিও বৃষ্টির শব্দ শুনছ, কিন্তু জানো না, সেই শব্দের ভেতর আমি তোমার নাম উচ্চারণ করি। বাতাস যখন জানালার পর্দা দুলিয়ে দেয়, তখন মনে হয় সে যেন তোমার কোনো অদৃশ্য বার্তা নিয়ে এসেছে। কিন্তু না, সে শুধু আমার নিঃসঙ্গতাকে আরও গভীর করে দিয়ে চলে যায়।
আমি কখনো তোমার কাছে কিছু দাবি করিনি। শুধু চেয়েছিলাম, জীবনের দীর্ঘ পথটুকু পাশাপাশি হাঁটতে। সুখের দিনে নয়, দুঃখের দিনেও যেন তোমার হাতটা ধরে বলতে পারিআমি আছি। কিন্তু নিয়তি বোধহয় আমাদের গল্পটা অন্যভাবে লিখেছিল। তাই আজ তুমি অন্য কোথাও, আর আমি এই বৃষ্টিভেজা জানালার পাশে বসে তোমাকে নিয়ে অপ্রকাশিত এক উপন্যাস লিখে চলেছি। অনেকেই বলে, সময় সব ক্ষত সারিয়ে দেয়। কিন্তু তারা জানে না, কিছু ক্ষত সারানোর জন্য নয়; কিছু ক্ষত মানুষ বুকে নিয়ে বেঁচে থাকে। তোমার স্মৃতি আমার কাছে তেমনই এক মধুর ব্যথা। ভুলে যেতে চেয়েছি বহুবার, কিন্তু প্রতিবারই কোনো না কোনো বৃষ্টির দিনে, কোনো গান, কোনো গন্ধ, কিংবা কোনো পরিচিত বিকেল তোমাকে আবার ফিরিয়ে এনেছে। জানো নীলাঞ্জনা, আমি আজও তোমার জন্য কোনো অভিযোগ জমিয়ে রাখিনি। ভালোবাসা যদি সত্যিই ভালোবাসা হয়, তবে সেখানে অধিকার থাকে, কিন্তু অভিযোগ থাকে না। তুমি সুখে থাকো এই প্রার্থনাই প্রতিদিন করি। তবু স্বীকার করতে দ্বিধা নেই, তোমাকে ছাড়া আমার পৃথিবীটা অসম্পূর্ণ। তোমার অনুপস্থিতিতে জীবন এগিয়ে চলে ঠিকই, কিন্তু হৃদয় আর আগের মতো বাঁচতে শেখে না। আজ এই বৃষ্টিভেজা দুপুরে তোমাকে লেখা এই চিঠির প্রতিটি অক্ষর ভিজে আছে আমার অশ্রু আর ভালোবাসায়। যদি কোনোদিন হঠাৎ এই চিঠি তোমার হাতে পৌঁছে যায়, তবে জেনে রেখো একজন মানুষ এখনও নীরবে তোমার মঙ্গল কামনা করে, এখনও বৃষ্টির প্রতিটি ফোঁটায় তোমার মুখ খুঁজে বেড়ায়, এখনও বিশ্বাস করে, কিছু ভালোবাসা পূর্ণতা না পেলেও কখনো শেষ হয়ে যায় না। শেষে শুধু একটি কথাই বলব যদি কোনোদিন বৃষ্টির শব্দে হঠাৎ আমার কথা মনে পড়ে, একবার জানালার বাইরে তাকিয়ো। হয়তো সেই বৃষ্টির ফোঁটাগুলোর ভেতরেই লুকিয়ে থাকবে আমার অগণিত না-বলা কথা, আমার অপেক্ষা, আর তোমার প্রতি আজীবন অমলিন ভালোবাসা। ভালো থেকো, নীলাঞ্জনা। যেখানেই থাকো, সুখে থেকো।
ইতি,
তোমারই চিরদিনের নীরব বিরহী সাগর 
তারিখ: ০১ সেপ্টেম্বর ২০২৬
স্থান: বরিশাল থেকে লিখা পত্র
শিরোনাম- প্রিয় নীলাঞ্জনা
কলমে- রহমান সুমন
তারিখ- ০১ সেপ্টেম্বর ২০২৬
জানালার কাঁচে টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়ছে। প্রতিটি ফোঁটা যেন আমার হৃদয়ের একেকটি না-বলা কথার অনুবাদ। আকাশ আজ যেমন তার সমস্ত জমে থাকা কান্না ঝরিয়ে দিচ্ছে, আমিও তেমনি তোমার স্মৃতির কাছে নিজেকে বারবার হারিয়ে ফেলছি। মনে হয়, এই বৃষ্টি শুধু প্রকৃতির নয় এ আমারও বিরহের বৃষ্টি।…Read More
শিরোনাম- মনের ছোঁয়া
কলমে- রহমান সুমন
তারিখ-২৪ আগস্ট ২০২৬
চশমা চোখের মায়ায় পড়ে, 
প্রেম জেগেছে বুকের ঘরে। 
মিষ্টি ঠোঁটের আলতো হাসি,
তোমায় আমি ভালোবাসি। 
নাকছাবি ঐ তারার কণা,  
তুমি আমার আলপনা। 
কালো চুলের নরম ছায়ায়, 
মন জড়ালো তোমার মায়ায়। 
একটুখানি তোমার ছোঁয়া, 
স্বপ্ন যেন রঙিন ধোঁয়া। 
থাকো তুমি আমার হয়ে, 
 হদয় আমার চলুক বয়ে।
শিরোনাম- মনের ছোঁয়া
কলমে- রহমান সুমন
তারিখ-২৪ আগস্ট ২০২৬
চশমা চোখের মায়ায় পড়ে,
প্রেম জেগেছে বুকের ঘরে।
মিষ্টি ঠোঁটের আলতো হাসি,
তোমায় আমি ভালোবাসি। 
নাকছাবি ঐ তারার কণা,
তুমি আমার আলপনা।
কালো চুলের নরম ছায়ায়,
মন জড়ালো তোমার মায়ায়। 
একটুখানি তোমার ছোঁয়া,
স্বপ্ন যেন রঙিন ধোঁয়া।
থাকো তুমি আমার হয়ে,
 হদয় আমার চলুক বয়ে।
							রহমান সুমন
• 1 month, 1 week ago
জীবনে সবকিছু ছেড়ে দেওয়া যায়,
           কিন্ত মায়া আর ভালোবাসা,
                কখনো ছেড়ে দেওয়া যায় না….❣
									<slash:comments>1</slash:comments>
জীবনে সবকিছু ছেড়ে দেওয়া যায়,
           কিন্ত মায়া আর ভালোবাসা, 
                কখনো ছেড়ে দেওয়া যায় না....❣
জীবনে সবকিছু ছেড়ে দেওয়া যায়,
           কিন্ত মায়া আর ভালোবাসা,
                কখনো ছেড়ে দেওয়া যায় না….❣
রহমান সুমন changed their profile picture
শিরোনাম- সততার আলো,
কলমে- রহমান সুমন
তারিখ-১৭ আগস্ট ২০২৬
অসততার আলো,
বাসতে বাসতে ভালো।
হারিয়ে যায় যে মন,
থাকে না আপনজন।
লোভের চোরাবালি,
হাতে মাখায় কালি।
দিনের শেষে ভাই,
কোনো তো লাভ নাই।
সত্যি পথে চলা,
সহজ কথা বলা।
কঠিন হতে পারে,
আঁধার কেটে তারে।
মুক্তা যেমন খাঁটি,
সোনা কিংবা মাটি,
সততা সেই ধন,
জিতে যে নেয় মন।
দিনের শেষে আলো,
বাসবে সবাই ভালো।
বুকের ভেতর সুখ,
হাসবে সবার মুখ।
শিরোনাম- সততার আলো,
কলমে- রহমান সুমন
তারিখ-১৭ আগস্ট ২০২৬
অসততার আলো,
বাসতে বাসতে ভালো।
হারিয়ে যায় যে মন,
থাকে না আপনজন।
লোভের চোরাবালি,
হাতে মাখায় কালি।
দিনের শেষে ভাই,
কোনো তো লাভ নাই।
সত্যি পথে চলা,
সহজ কথা বলা।
কঠিন হতে পারে,
আঁধার কেটে তারে।
মুক্তা যেমন খাঁটি,
সোনা কিংবা মাটি,
সততা সেই ধন,
জিতে যে নেয়…Read More
শিরোনাম- আমার বাচ্চা খায় না
কলমে- রহমান সুমন 
তারিখ- ১৪ আগস্ট ২০২৬
শিরোনামের এই ৪টা শব্দের পেছনে লুকিয়ে থাকা একটা জাতীয় মহামারী*
রাত ১টা।  
ঘুম আসছে না। ফোন হাতে ইউটিউব ঘাঁটছি।  
হঠাৎ সামনে আসলো একটা ভিডিও। 
৬ মাসের একটা বাচ্চা। গায়ে ছোট্ট একটা রোম্পার। সামনে কাঠের হাইচেয়ার। প্লেটে সেদ্ধ আলু, ডিমের কুসুম, এক টুকরো কলা।  
বাচ্চাটা নিজে নিজে হাত দিয়ে খাবার তুলছে। মুখে লেগে যাচ্ছে, টেবিলে পড়ছে। তবুও মা পাশের সোফায় বসে বই পড়ছে। একবারও দৌড়ে আসছে না। একবারও বলছে না "ধ করো মা, প্লিজ।
৩০ সেকেন্ডের ভিডিও। কমেন্টে লাখ লাখ লাইক।  
So independent! BLW baby goals!
আর আমি?  
আমার ৪ বছরের ছেলেটা পাশের রুমে। টিভিতে বেন-টেন চলছে। আমি এক হাতে ভাতের বাটি, অন্য হাতে চামচ। পিছে পিছে ঘুরছি।  
"বাবা আর একটা লোকমা... কার্টুন অফ করে দিব কিন্তু... প্লেন আসতেছে..."
ভিডিওটা বন্ধ করে দিলাম। বুকের ভেতর কেমন যেন হু হু করে উঠলো।
আমরা কি করছি?
সমস্যাটা আসলে "খাওয়া" না, অভ্যাস
আমরা ভাবি বিদেশী বাচ্চারা জন্ম থেকেই গপাগপ খায়। না ভাই।  
ওদেরও শেখানো হয়। ৬ মাস বয়স থেকেই।  
ওদের মায়েরা ৩টা জিনিস করে যেটা আমরা করি না:
বাচ্চাকে নিজে খেতে দেয়ধ হাত নোংরা হবে, খাবার নষ্ট হবে জেনেও দেয়। কারণ ওরা জানে এটাই শেখার রাস্তা।  
ক্ষুধার উপর ভরসা করে-এক বেলা না খেলে পরের বেলা ঠিকই খাবে। মাঝে চিপস-বিস্কুট দিয়ে ক্ষুধা মারে না।  
খাবারের সময় স্ক্রীন নিষিদ্ধ।  খাওয়ার সময় শুধু খাওয়াই। কাক, কার্টুন, গল্প কিছু না।
এই কথা বললেই অনেক মা রেগে যান।  
"আপনি বোঝবেন না আপু। আমার বাচ্চা না খেয়ে থাকে।"  
হ্যাঁ, বুঝি। আমিও মা।
কিন্তু চলেন আজকে একটু অন্য ছবি দেখি।
২।যে ছবিগুলো আমরা দেখতে চাই না। এগুলো গুগল থেকে নেয়া ছবি না। এগুলো বাস্তবতা।
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার একটা বাচ্চা। হাতে এক টুকরো রুটি। বালির উপর বসে খাচ্ছে। এক দানা যেন নিচে না পড়ে সেদিকে খেয়াল।  আফ্রিকার একটা ২ বছরের বাচ্চা। মায়ের পুরনো প্লেটে একটু ভাত। নিজে হাতে মেখে খাচ্ছে।  
আমাদের দেশের বস্তির একটা বাচ্চা। রাস্তার পাশে বসে। সামনে একটা কলা। খোসা ছাড়িয়ে খুব যত্নে খাচ্ছে।
ওদের না আছে হাইচেয়ার, না আছে ৫ পদের তরকারি। না আছে টিভি।  
তবুও ওরা খায়। কারণ ওরা জানে ক্ষুধা কি জিনিস। ওরা জানে খাবার নষ্ট করা মানে কি। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন?  
আমাদের অনেকের ৮-১০ বছরের বাচ্চাও এখনও নিজে প্লেট ধরে খেতে পারে না। আর ওই বস্তির ২ বছরের বাচ্চাটা দেখবেন কী সুন্দর গুছিয়ে খাচ্ছে।
৩। তাহলে দোষটা কার? দোষটা আমাদের ভালোবাসার। 
আমরা বাচ্চাকে না খাওয়া" দিয়ে ব্ল্যাকমেইল করা শিখিয়েছি।  না খেলে মা কাঁদবে, বাবা রাগ করবে, দাদু গল্প বলবে এটা ওরা ১ বছর বয়সেই বুঝে যায়।
আমরা চাওয়ার আগেই প্লেট ভরে দেই। ক্ষুধা লাগার সময়ই দেই না।  তারপর বলি "বাচ্চা খায় না"।
আমরা ধর্ম মানি। সব ধর্মেই বলা আছে খাবারের শুকরিয়া করো, অপচয় করো না।  কিন্তু আমরা নিজেরাই বাচ্চার প্লেটের অর্ধেক খাবার ডাস্টবিনে ফেলি। তারপর বলি স্কুলের বাচ্চা খাবার নষ্ট কর।
৪। সমাধান কি নেই? আছে। কিন্তু কঠিন।
১। ক্ষুধা লাগতে দিন- নির্দিষ্ট সময়ে খাবার দিন। না খেলে তুলে নিন। ২ ঘন্টা পর আবার দিন। মাঝে নাস্তা অফ।  
২. স্ক্রীন ব্যান-খাবার টেবিলে মোবাইল-টিভি নো। প্রথম ১ সপ্তাহ কষ্ট হবে। তারপর বাচ্চাই অভ্যস্ত হয়ে যাবে।  
৩। নিজে খেতে দিন-প্রথমে ঘর নোংরা হবে। জামা নষ্ট হবে। হতে দিন। এভাবেই ওর মোটর স্কিল, ব্রেইনের ডেভেলপমেন্ট হবে।  
৪। তুলনা বন্ধ করুন- পাশের বাসার বাচ্চা ১ কেজি বেশি — এই টেনশন বাদ দিন। বাচ্চা সুস্থ আর একটিভ থাকলেই হলো।
শেষ কথা- এটা শুধু পেটের ব্যাপার না
আজকে যে বাচ্চাটা "মাংস নাই কেন, খাবো না" বলে চিৎকার করছে,  
সেই বাচ্চাটাই ১৫ বছর পর বলবে মা, কি রান্না করেছো? এটা খাওয়া যায়?
আমরা ছোটবেলায় ওকে শিখিয়েছি, তোর চাহিদাই শেষ কথা।
তাই আমার বাচ্চা খায় না"এটা একটা রোগ না।  
এটা একটা আয়না। আমাদের প্যারেন্টিং, আমাদের লাইফস্টাইল, আমাদের কৃত্রিমতার আয়না।
সিদ্ধান্তটা আপনার।  
কারণ একদিন এই বাচ্চাই আপনার শেষ বয়সের লাঠি হবে। সেদিন সে আপনাকে শ্রদ্ধা নিয়ে ভাত বাড়বে, নাকি বিরক্তি নিয়ে — সেটা আজকে আপনি ঠিক করবেন।
শিরোনাম- আমার বাচ্চা খায় না
কলমে- রহমান সুমন
তারিখ- ১৪ আগস্ট ২০২৬
শিরোনামের এই ৪টা শব্দের পেছনে লুকিয়ে থাকা একটা জাতীয় মহামারী*
রাত ১টা।
ঘুম আসছে না। ফোন হাতে ইউটিউব ঘাঁটছি।
হঠাৎ সামনে আসলো একটা ভিডিও। 
৬ মাসের একটা বাচ্চা। গায়ে ছোট্ট একটা রোম্পার। সামনে কাঠের হাইচেয়ার। প্লেটে সেদ্ধ আলু, ডিমের ক…Read More