Profile Photo

রাহেনা বেগমOffline

  • Rahena-Begum
  • Profile picture of রাহেনা বেগম

    রাহেনা বেগম

    2 years, 4 months ago

    কথোপকথনঃ১.
    মাঃ তুমি তো একদম পড়াশোনা করো না, সারাদিন শুধু মোবাইলে গেম খেলো, তোমার ভবিষ্যৎ তো অন্ধকার!
    বন্ধ করো এক্ষুনি, আর কখনো মোবাইল দিবো না তোমাকে ।
    ছেলেঃ কে বলেছে আমি সারাদিন মোবাইল নিয়ে গেম খেলি? আমিতো মোবাইলে আমার ক্লাস করছিলাম। ঠিক আছে নিয়ে নেও মোবাইল আমি আর ক্লাস করবো না।
    অথবা;
    ছেলেঃহি হি আম্মু তুমি ভুল দেখছো, আমি মোবাইলে গেম খেলছি না, আমিতো মোবাইলে আমার ক্লাসের পড়া করছি, হি হি, আম্মু তুমি কি চশমা পড়ে নেই? স্যারতো তোমার সব কথা শুনেছে, হি হি
    অথবা;
    মাঃআব্বু, তুমিতো সারাদিন পড়াশোনা করো,ঠিকমত খাও না, বিশ্রাম নেও না।পরীক্ষা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। তোমার পরীক্ষা ইনশাআল্লাহ ভালো হবে।
    কথোপকথনঃ২.
    শাশুড়ীঃকি রান্না করেছো এগুলো? লবণ নেই, ঝাল নেই!রান্নাটাও ঠিকমত করতে পারো না? সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকো! ফেসবুক এর চিন্তা নিয়ে রান্না করলে কি রান্না ভালো হবে?
    বউমাঃমা, আমি এক্ষুনি আপনার জন্য বেশী করে পিঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে নিয়ে আসছি।( যদিও বউমা জানে যে তরকারিতে লবণ, ঝাল ঠিক হয়েছে।)
    এতক্ষণ আমি আপনাদেরকে আমাদের দৈনন্দিন জীবন এর কিছু কথোপকথন বললাম।
    এখানে কথোপকথন গুলো পরিবারের সদস্যদের মধ্যে হয়েছে, কিন্তু এই ধরনের কথোপকথন আমাদের ঘরে – বাহিরে সব জায়গায় হয়ে থাকে। রিক্সাওয়ালা,দোকানদার, অফিসের বস, স্কুল, কলেজের শিক্ষক, শিক্ষিকা…
    সবার সাথে প্রতিনিয়ত আমাদের ভাবের আদান-প্রদান ( Interaction/ Transaction )হয়ে থাকে।
    কে কিভাবে অন্যের সাথে ভাবের আদান-প্রদান করছি,তার উপরেই আমাদের সম্পর্কগুলো নির্ভর করে।সম্পর্কগুলো সুসম্পর্ককে পরিনত করার জন্য আমাদের বিষয়টা তলিয়ে দেখা জরুরি।
    কেন একজন মা,শাশুড়ী, বস,সন্তান একেক রকম ভাবে কথা বলেন?এই বিষয়গুলো জানা থাকলে আমাদের সম্পর্কগুলো অনেক সুন্দর হতে পারে।
    এখন কথা হলো বিষয়গুলো জানলে কি লাভ হবে আমার? অবশ্যই পুরোটাই আপনার লাভ।আপনি আপনাকে যেমন চিনতে পারবেন, পাশাপাশি অন্যকেও চিনতে পারবেন। অন্যকেতো আপনি বদলাতে পারবেন না, তবে নিজেকে বদলাতে পারবেন।আর কথা না বাড়িয়ে
    এবার আসুন কথোপকথন গুলো ব্যাখ্যা করি- এই যে মা, ছেলে, বউ,শাশুড়ীর কথোপকথন শুনলাম তারা কে কোন ego- states এ অবস্থান করছেন?
    এটা জানতে হলে আমাদেরকে জানতে হবে ego state কি?
    Eric Berne(1910-1970) developed “Transaction Analyses “(T.A).
    তিনি তিন ধরনের ego states এর বর্ননা করেছেন
    1. Parents 2.Adult & 3.Child.
    তাঁর এই মডেল কে PAC Model ও বলা হয়।
    1. Patent ego state :is the set of feelings, attitudes,values and prejudices and behaviours introjected from parents and significant parental figures.
    অনুভূতি, আচরণ,মূল্যবোধ, কুসংষ্কার, ব্যবহার ইত্যাদি যেগুলো আমরা আমাদের বাবা,মা অথবা যারা আমাদের ছোট বেলায় লালন পালন করেছেন তাদেরটা অনুকরণ (copy) করি।
    Parent ego state আবার দুই প্রকার
    a) Critical Parent – people manifest themselves as disappointed, aggrieved, feeling ‘always ‘ right, patronizing, controlling, critical, putting down others.
    Words: Don’t’! Stop!,Do!That’s bad.
    Tones: Deep, resonant, harsh.
    উদাঃ উপরের মা, শাশুড়ী ।
    b)Nurturing parent- people act loving, caring, concerned, understanding.
    আপনি আপনার মা,বাবাকে আপনার ছোট বেলায় যেভাবে যত্ন নিতে,আদর করতে, আপনার এবং অন্যদের সাথে কথা বলতে দেখেছেন, সেভাবেই যদি এখন আপনি আপনার সন্তান, আপনার কলিগ, আপনার প্রতিবেশীর সাথে ব্যবহার করেন। তবে সেটা ই হলো আপনার Nurturing parent. অথাৎ আপনি আপনার মা,বাবাকে অনুকরণ করছেন।
    এবার আসি
    3. Child ego state – is the archaic feelings, emotions, attitudes, and behaviours, which are remnants of the persons past.
    আমরা আমাদের ছোট বেলায় যে আচরণ গুলো করতাম, আমার বর্তমান সময় যদি সেই আচরণগুলো করি তবে সেটাই আমার child ego state.
    আপনার ছোট বেলায় আপনার মা- বাবা আপনাকে বলেছেন কারো মনে কষ্ট দিতে হয় না বা বড়রা যা বলেন তা সব সময় পালন করতে হয়, তাই আপনি আপনার এই বয়সে এসে শাশুড়ী, বস, বড় ভাইয়া, আপুকে না বলতে পারছেনা। আপনার উদ্দেশ্যে ই হচ্ছে Please others.

    Child ego state কে আবার দুই ভাগ করা।
    a) Adapted Child or compliance child or
    Rebellious child
    b) Free child
    a)Adapted Child or compliance child
    Compliant child act loyal, withdraws, please others, feels hurt, sulks and always feel one down.
    যেমন;বউমাঃমা, আমি এক্ষুনি আপনার জন্য বেশী করে পিঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে নিয়ে আসছি।( যদিও বউমা জানে যে তরকারিতে লবণ, ঝাল ঠিক হয়েছে।)

    Rebellious child : Disobeys,throws temper tantrums,feel bored and distract.
    যেমন;
    ছেলেঃ কে বলেছে আমি সারাদিন মোবাইল নিয়ে গেম খেলি? আমিতো মোবাইলে আমার ক্লাস করছিলাম। ঠিক আছে নিয়ে নেও মোবাইল আমি আর ক্লাস করবো না।
    এর অনেক উদাহরণ দেওয়া যায়।বর্তমান করোনা কালীন উদাহরণটাই দেই- এই যে সরকার, চিকিৎসক, গোটা বিশ্ব লকডাউন এর সময় ঘর থেকে বের হতে নিষেধ করছিলো, কিন্তু কিছু মানুষ ছিলো যাদেরকে ঘরে রাখা যায় নি। কেন বলুনতো? এরা যা করেছে সেটা Rebellious child ego state থেকে ই করেছে।
    b) Free child: When we are in Free child, we tend to laugh, share fun, feel excited and enthusiastic, express our anger, sadness, fear freely without any inhibition.
    যেমন; ছেলেঃহি হি আম্মু তুমি ভুল দেখছো, আমি মোবাইলে গেম খেলছি না, আমিতো মোবাইলে আমার ক্লাসের পড়া করছি, হি হি, আম্মু তুমি কি চশমা পড়ে নেই? স্যারতো তোমার সব কথা শুনেছে, হি হি।
    অথবা –
    আমি যদি ৬০ বছর বয়সেও কে, কি ভাবলো না ভেবে বৃষ্টিতে ভিজে আইস্ক্রিম খাই, প্রাণ খুলে হাসি, রাগ হলে রাগ প্রকাশ করতে পারি, তাহলে আমি আমার
    Free child ego state এ আছি।
    এবার আসি
    2. Adult ego state :we function as a computer, process data, organised information, estimate probabilities, make logical statements, and provide non- judgemental feedback.
    Adult ego state হলো, here and now situation এ কি করতে হবে সেই সিদ্ধান্ত নেওয়া। এটা কম্পিউটার এর মত।
    Transaction Analysis (TA) এর প্রথম ভিত্তিই হলো Ego- state.
    আর Ego- state এ সবচেয়ে বড় ভূমিকা হলো আমাদের parents দের। বাবা- মা বা লালন পালন কারীর ব্যবহারকেই আমরা copy করে থাকি। তাই আমরা যখন ক্লায়েন্ট এর সাথে বসি তখনই বুঝতে পারি তার ছোট বেলা কেমন ছিলো? আপনার Egogram আঁকুন এবং নিজেই সিদ্ধান্ত নিন আপনি আপনার ego gram এর কোন ego state বাড়াতে বা কমাতে চান।
    Transaction Analysis (TA) এর Goal হলো-Autonomy.
    Autonomy : Being autonomous means self- governing, determining ones own destiny,taking responsibility for ones own actions and feelings, and throwing off patterns that are irrelevant and inappropriate to living in the here and now.
    আজ এপর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ অন্য বিষয় নিয়ে লেখবো।

    4
    2 Comments

Friends

Profile Photo
naznin shamim
@nazninshamim
Profile Photo
Md Mofiz
@mdmofiz
Profile Photo
MAHMUD HAYAT
@mahmudhayat
Profile Photo
wajibad
@wajibad
Profile Photo
MAHAJABIN AFROZE
@mahajabinafroze
Profile Photo
Intisar Jabed
@intisarjabed
Profile Photo
মেঘ
@megh
Skip to toolbar